নেটফ্লিক্সের সিনেমায় ব্ল্যাকপিঙ্কের লিসা

Date:

কে-পপ ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের লিসা এবার নেটফ্লিক্সের একটি সিনেমায় অভিনয় করবেন।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম কোরিয়া হেরাল্ডের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নেটফ্লিক্সের একটি নতুন রোমান্টিক কমেডি সিনেমাতে অভিনয় করবেন লিসা। এটি ১৯৯৯ সালের জনপ্রিয় চলচ্চিত্র ‘নটিং হিল’ থেকে অনুপ্রাণিত।

এই সিনেমার মাধ্যমে তিনি আবারও দ্য হোয়াইট লোটাসের নির্বাহী প্রযোজক ডেভিড বার্নাদের সঙ্গে কাজ করবেন। এই সিরিজটির তৃতীয় মৌসুমে অভিনয়ের মাধ্যমেই লিসা তার অভিনয়জীবন শুরু করেন, যা গত বছর প্রচার হয়।

তবে নতুন রোমান্টিক কমেডির ধারণা এসেছে দু’জনেরই ক্লাসিক রোম-কমের প্রতি ভালোবাসা থেকে। সিনেমাটিতে লিসা সহ-নির্বাহী প্রযোজকের দায়িত্বেও থাকবেন এবং বার্নাদ থাকবেন প্রযোজকদের একজন হিসেবে।

এছাড়াও, লিসা নেটফ্লিক্সের আরেকটি সিনেমা অভিনয় করতে যাচ্ছেন। সেখানে তার সহ-অভিনেতা হিসেবে থাকছেন ডন লি ও লি জিনুক।

এদিকে, সংগীতজগতেও ফিরছেন লিসা। আগামী ২৭ ফেব্রুয়ারি ব্ল্যাকপিঙ্ক আবারও একসঙ্গে ফিরতে যাচ্ছে।

 

Popular

More like this
Related

আমেরিকান হতে চায় না গ্রিনল্যান্ডবাসী, ৫ রাজনৈতিক দলের বিবৃতি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের হুমকি দেওয়ার পর...

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কখন, কোথায়

মুম্বাইতে এক জমকালো আয়োজনে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ও...

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা মিনিবাসে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাস আগুনে...

পাকিস্তানি জেএফ-১৭ যুদ্ধবিমানের বিশেষত্ব কী, কেন কিনতে আগ্রহী বাংলাদেশ?

নতুন বছরের এক সপ্তাহও না পেরোতেই বাংলাদেশ বিমান বাহিনী...