ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযানে ‘খুবই উদ্বিগ্ন’ জাতিসংঘ মহাসচিব

Date:

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের একজন মুখপাত্র বলেছেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে তিনি ‘খুবই উদ্বিগ্ন’।

তার মুখপাত্র বলেন, এই ঘটনা শুধু ভেনেজুয়েলার জন্য নয়, পুরো অঞ্চলের জন্যই ঝুঁকিপূর্ণ হতে পারে।

আজ রোববার বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ভেনেজুয়েলার ভেতরের অবস্থা যেমনই হোক না কেন, এভাবে অন্য দেশের ওপর সামরিক অভিযান চালানো একটি বিপজ্জনক উদাহরণ তৈরি করছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘মহাসচিব বারবার জোর দিয়ে বলে আসছেন, সব পক্ষেরই আন্তর্জাতিক আইন, বিশেষ করে জাতিসংঘ সনদের পূর্ণ সম্মান নিশ্চিত করা জরুরি। তবে এই অভিযানে আন্তর্জাতিক আইনের নিয়মগুলো মানা হয়নি, এ নিয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।’

গুতেরেস মানবাধিকার ও আইনের শাসনের প্রতি সম্মান রেখে ‘অন্তর্ভুক্তিমূলক সংলাপে’ অংশ নিতে ভেনেজুয়েলার প্রতি আহ্বানও জানান।

এদিকে কলম্বিয়ার অনুরোধে এবং রাশিয়া ও চীনের সমর্থনে আগামী সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে।

Popular

More like this
Related

পা থেকে অতিরিক্ত রক্তক্ষরণেই মৃত্যু বিচারকের সন্তান তাওসিফের

পায়ে গভীর আঘাতজনিত অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে ১৮ বছর...

ব্যাপক ড্রোন হামলায় ইউক্রেনের ২ অঞ্চল অন্ধকারে নিমজ্জিত

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের একটি অভিনব দিক হলো কিয়েভের জ্বালানি...

চাইনিজ তাইপেকে হারিয়ে আবারও শ্রেষ্ঠত্বের মুকুট ভারতের

নারী কাবাডিতে নিজের আধিপত্য আবারও প্রমাণ করল ভারত। উত্তেজনা-রোমাঞ্চে...

ভারতে এনএসএ পর্যায়ের বৈঠকে যোগ দেবেন খলিলুর রহমান

অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আগামী ২০...