শিশুদের ‘নতুন কুঁড়ি’ পুরস্কার অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা

Date:

বাংলাদেশ টেলিভিশনের দীর্ঘদিনের জনপ্রিয় শিশু প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি ২০২৫’-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিতে সকাল ১০টায় প্রধান উপদেষ্টা তার দপ্তরের শাপলা হলে প্রবেশ করেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিভিশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় সারা দেশের হাজারো শিশু অংশ নেয়। নাচ, গান, আবৃত্তি, কৌতুক, গল্প বলা, অভিনয়সহ মোট ১২টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আঞ্চলিক ও বিভাগীয় পর্ব শেষে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে হয় চূড়ান্ত পর্ব। আজ প্রধান উপদেষ্টা ‘ক’ ও ‘খ’ গ্রুপের সেরাদের হাতে পুরস্কার তুলে দেবেন।

Popular

More like this
Related

১-২ শতাংশ উন্নতিকেও গুরুত্ব দিচ্ছেন বাটলার

অগ্রগতি বড় কোনো লাফে আসে না, আসে ক্ষুদ্র উন্নতির...

পা থেকে অতিরিক্ত রক্তক্ষরণেই মৃত্যু বিচারকের সন্তান তাওসিফের

পায়ে গভীর আঘাতজনিত অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে ১৮ বছর...

ব্যাপক ড্রোন হামলায় ইউক্রেনের ২ অঞ্চল অন্ধকারে নিমজ্জিত

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের একটি অভিনব দিক হলো কিয়েভের জ্বালানি...

চাইনিজ তাইপেকে হারিয়ে আবারও শ্রেষ্ঠত্বের মুকুট ভারতের

নারী কাবাডিতে নিজের আধিপত্য আবারও প্রমাণ করল ভারত। উত্তেজনা-রোমাঞ্চে...