দিন শেষে মেলোডিতেই মুগ্ধ হন শ্রোতারা: ফাহমিদা নবী

Date:

দেশের সংগীতাঙ্গনের অন্যতম গুণী শিল্পী ফাহমিদা নবী। শুদ্ধ সংগীত চর্চা আর মায়াবী কণ্ঠের জাদুতে জয় করেছেন অগণিত মানুষের হৃদয়, পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

প্রতিনিয়ত নতুন নতুন গান উপহার দিয়ে আসছেন তিনি। এরই ধারাবাহিকতায় ভালোবাসা দিবস ও বসন্ত উৎসবকে সামনে রেখে একাধিক নতুন গান নিয়ে হাজির হচ্ছেন ফাহমিদা নবী।

সম্প্রতি নিজের কাজসহ নানা বিষয়ে কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সাথে।

নতুন গান: ‘চায়ের কাপে কবিতা’

আগামী ৫ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে ফাহমিদা নবীর নতুন গান ‘চায়ের কাপে কবিতা’। গানটি শ্রোতারা দুটি ভিন্ন আঙ্গিকে উপভোগ করতে পারবেন।একটিতে তার সাথে কণ্ঠ দিয়েছেন জয় শাহরিয়ার। আর অন্যটি তার একক কণ্ঠে গাওয়া। 

সোমেশ্বর অলির কথায় গানটির একটি মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। একই দিনে মুক্তি পাবে ভিডিওটি।

ফাহমিদা নবী বলেন, ‘সত্যি বলতে আলাদা একটা ভালো লাগা কাজ করছে। শ্রোতারা দুই রকম আনন্দ পাবেন। দারুণ কিছু কথা, যা সবার হৃদয় ছুঁয়ে যাবে।’

বসন্তের গান

ভালোবাসা দিবসের পাশাপাশি বসন্ত উদযাপনকে ঘিরেও গান গেয়েছেন এই শিল্পী। খুব শীঘ্রই মুক্তি পাবে তার ‘আজ বসন্ত, আজ বসন্ত’ গানটি। 

তিনি ডেইলি স্টারকে বলেন, ‘গানটি খুব দরদ দিয়ে গেয়েছি।’

এটি শোনার পর শ্রোতারা ভালো অনুভব করবে বলে আশাবাদী ফাহমিদা নবী।

দেশের গণ্ডি পেরিয়ে খুব শীঘ্রই যুক্তরাষ্ট্রে পাড়ি দিচ্ছেন ফাহমিদা নবী। ফ্লোরিডায় একটি বসন্ত উৎসবে গান গাওয়ার আমন্ত্রণ পেয়েছেন তিনি। সেখানেও বসন্তের গান গেয়ে প্রবাসী বাঙালিদের মাতাবেন এই শিল্পী।

এ ব্যাপারে তিনি বলেন, ‘মনে হচ্ছে বসন্তটা যেন আমার। ফ্লোরিডায়ও বসন্তের গান গাইব। সব মিলিয়ে বসন্ত বসন্ত একটা অনুভূতি কাজ করছে।’

সিনেমায় প্লেব্যাক ও স্মৃতিচারণ

প্রয়াত অভিনেতা আহমেদ রুবেল অভিনীত শেষ সিনেমা ‘অন্তর্বর্তী’-তে কণ্ঠ দিচ্ছেন ফাহমিদা নবী। এই সিনেমায় এটি তার দ্বিতীয় গান। প্রিয় সহকর্মীর শেষ স্মৃতিবিজড়িত চলচ্চিত্রে গান গাইতে পেরে সম্মানিত বোধ করছেন তিনি।

ভাইরাল গানের ভিড়ে রুচিশীল গানের ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাসী ফাহমিদা নবী।

তিনি জানান, সম্প্রতি এক অনুষ্ঠানে একজন শ্রোতা তাকে প্রশ্ন করেন ‘কি হবে ভাইরাল গান করে?

এর জবাবে তিনি বলেন, ‘দিন শেষে মেলোডিতেই মুগ্ধ হন শ্রোতারা। সুন্দর সুর, সুন্দর কণ্ঠ আর চমৎকার কথা—এসবই মনে রাখেন শ্রোতারা।’

মানুষ এখনও শান্ত ও স্নিগ্ধ গান ভালোবাসেন উল্লেখ করে ভালো গান চিরদিন টিকে থাকে বলে জানান ফাহমিদা নবী।

কথোপকথনের শেষ পর্যায়ে জীবনের সংজ্ঞা দিতে গিয়ে ফাহমিদা নবী বলেন, ‘জীবন ভীষণ সুন্দর। এই যে কথা বলছি, হাসছি, গান করছি আর মানুষের ভালোবাসা পাচ্ছি—এটাই জীবনের সৌন্দর্য।’

Popular

More like this
Related

মাদুরোর মতো জার্মানির মের্ৎসকেও অপহরণ করা হতে পারে, হুঁশিয়ারি মেদভেদভের

বিশ্বরাজনীতির বিভিন্ন বিষয়ে বিতর্কিত মন্তব্য করে বারবার সংবাদপত্রের শিরোনাম...

আয়ারল্যান্ড সিরিজে নেই তাসকিন-শামিম

আসন্ন আয়ারল্যান্ড সিরিজে বড় রদবদল এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড...

শরীয়তপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

শরীয়তপুর সদর উপজেলায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার...

রাজশাহীর পর সাভারে শুটিংয়ে মিম

চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ঈদের ‘মালিক’ সিনেমার দ্বিতীয় লটের...