নতুন বছরে জয়ার প্রথম সিনেমা ‘ওসিডি’

Date:

নতুন বছরের শুরুতেই পর্দায় আসছেন জয়া আহসান। আগামী ৬ ফেব্রুয়ারি কলকাতায় মুক্তি পাচ্ছে তার অভিনীত নতুন সিনেমা ‘ওসিডি’। সৌকর্য ঘোষাল পরিচালিত এই সিনেমাটি একটি সাইকোলজিক্যাল ড্রামা।

শৈশবের তিক্ত অভিজ্ঞতা কীভাবে একজন শিশুর ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে, সেই গল্প নিয়েই তৈরি হয়েছে ‘ওসিডি’। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। তার সঙ্গে আরও আছেন ফজলুর রহমান বাবু। এ ছাড়া কলকাতার কৌশিক সেন, অনসূয়া মজুমদার ও কনীনিকা বন্দ্যোপাধ্যায়ও রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে।

সম্প্রতি সিনেমাটির ১ মিনিট ৪৮ সেকেন্ডের ট্রেলার প্রকাশ পেয়েছে। ট্রেলারে দেখা গেছে, রহস্যজনকভাবে একের পর এক খুন করে চলেছে জয়া। এই হত্যার পেছনে লুকিয়ে আছে তার ছোটবেলার এক ভয়ঙ্কর অভিজ্ঞতা।

সিনেমায় জয়া আহসানকে একজন চিকিৎসকের ভূমিকায় দেখা যাবে। তার চরিত্রের নাম শ্বেতা। নির্মাতা সৌকর্য ঘোষাল বলেন, ‘শ্বেতার অতীত তাকে তাড়া করে বেড়ায়। হঠাৎ তার এক রোগী সেই অতীত সম্পর্কে জেনে ফেললে শ্বেতা তাকে হত্যা করে। এভাবেই তার আশপাশে থাকা এবং তার বিরুদ্ধাচরণ করা প্রত্যেক মানুষকে সে শেষ করে দিতে চায়।’

Popular

More like this
Related

এবার হার্মারের ঘূর্ণিতে বিধ্বস্ত হয়ে হোয়াইটওয়াশড ভারত

কেশব মহারাজের বলে লং অন দিয়ে উড়াতে গেলেন মোহাম্মদ...

হালুয়াঘাটে গারো নবান্ন উৎসব ‘ওয়ানগালা’

ময়মনসিংহের হালুয়াঘাটে গারো সম্প্রদায়ের নবান্ন উৎসব 'ওয়ানগালা' উদযাপিত হয়েছে।আজ...

মূল বিচারপর্বে রোহিঙ্গা গণহত্যা মামলা, সোমবার শুনানি শুরু

আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) আগামীকাল সোমবার থেকে রোহিঙ্গা গণহত্যা...

৬ দল নিয়ে বিপিএল শুরু ১৯ ডিসেম্বর

শুরু থেকেই এবার জানানো হয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)...