পাঁচশোর আগে থামল বাংলাদেশ

Date:

লাঞ্চের আগেই সেঞ্চুরি পেরিয়ে যান লিটন দাস, বিরতি থেকে ফিরে সেই রান তিনি টেনে নিয়ে যাচ্ছিলেন অনায়াসে। সঙ্গী মেহেদী হাসান মিরাজ সতর্ক পথে ছিলেন ফিফটির কাছে। ৬ষ্ঠ উইকেটে এই দুজনের দারুণ জুটিতে আয়ারল্যান্ডর উপর রানের পাহাড় চাপাতে থাকে বাংলাদেশ। তবে চা-বিরতির তাদের বিদায়ের পর আর পাঁচশো ছুঁতে পারেনি বাংলাদেশ। 

বৃহস্পতিবার মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের চা-বিরতি আগে বাংলাদেশ গুটিয়ে গেছে ৪৭৬ রানে।  ইতিহাস গড়া সেঞ্চুরিতে মুশফিকুর রহিম ১০৬ রান করার পর দলের হয়ে সর্বোচ্চ ১২৮ রান করেন লিটন। মিরাজ আউট হন ৪৭ রান করে। আইরিশদের হয়ে অ্যান্ডি ম্যাকব্রেইন ১০৯ রানে নিয়েছেন ৬ উইকেট। 

৫ উইকেটে ৫৮৭ রান নিয়ে লাঞ্চ থেকে ফিরে লিটন খেলতে থাকেন ইতিবাচক মেজাজে। মিরাজ সতর্ক হলেও ছিলেন সাবলীল। দুজনের জুটি দ্রুত ছাপিয়ে যায় শতরান। লিটনের মাঝে দেখা যায় গতি বাড়ানোর তাড়া। 

মিরাজ চল্লিশ পেরুনোর পর একবার জীবন পেয়েও ফিফটি করতে পারেনই। লেগ স্পিয়ান গাভিন হোয়ের বলে তুলে দেন সহজ ক্যাচ। খানিক পর লিটন ম্যাথু হ্যামফ্রিসকে স্লগ করতে গিয়ে ব্যাটের উপরের কানায় লেগে ধরা দেন পেছনের ফিল্ডারের হাতে। শেষ দিকে ইবাদত হোসেন দ্রুত কিছু রান আনলে পাঁচশোর কাছে যায় বাংলাদেশ। খালেদকে তুলে ইনিংস মুড়ে দিতে সমস্যা হয়নি ম্যাকব্রিনের। 

   

Popular

More like this
Related

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন আলী রীয়াজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে অধ্যাপক আলী রীয়াজকে নিয়োগ...

অস্বাভাবিক অপরাধের কাহিনী ‘ক্রাইম ১০১’

ভালোবাসা দিবসের একদিন আগে হলিউড সিনেমা ‘ক্রাইম ১০১’ মুক্তি...

মাদুরোর ড্রাগ কার্টেল সংশ্লিষ্টতার অভিযোগ থেকে সরে এল মার্কিন বিচার বিভাগ

ভেনেজুয়েলার শীর্ষ মাদক পাচার চক্র বলে দাবিকৃত 'কার্টেল দে...

হোয়াইট হাউসে রোনালদোকে চিনতেই পারেননি ট্রাম্পের সহযোগী

হোয়াইট হাউসের আড়ম্বরপূর্ণ এক ডিনার। বিশ্বে অন্যতম সেরা খেলোয়াড়...