অক্টোবরে ৪৬৯ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৯

Date:

অক্টোবর মাসে সারা দেশে ৪৬৯টি সড়ক দুর্ঘটনায় ৪৬৯ জন নিহত ও এক হাজার ২৮০ জন আহত হয়েছে।

একই সময়ে রেলপথে ৫২টি দুর্ঘটনায় ৪৭ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৩০ জন। এছাড়া, নৌপথে ১১টি দুর্ঘটনায় ১২ জন মারা গেছেন ও একজন নিখোঁজ রয়েছেন।

আজ বুধবার সকালে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

দুর্ঘটনা নিয়ে কাজ করা সংগঠনটির পরিসংখ্যান অনুসারে, অক্টোবরে সড়ক, রেল ও নৌ পথে মোট ৫৩২টি দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন ৫২৮ জন ও আহত হয়েছেন এক হাজার ৩১০ জন।

যাত্রী কল্যাণ সমিতি দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌ পথের দুর্ঘটনার সংবাদের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছে বলে জানিয়েছেন সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, এই সময়ে ১৭০টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৬ জন নিহত ও ১৩৭ জন আহত হয়েছেন, যা মোট দুর্ঘটনার ৩৬ দশমিক ২৪ শতাংশ। এছাড়া, নিহতের ৩৭ দশমিন ৫২ শতাংশ ও আহতের ১০ দশমিক ৭০ শতাংশ।

এই মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে ঢাকা বিভাগে। ১২৬টি সড়ক দুর্ঘটনায় ১৩০ জন নিহত ও ৩৪৩ জন আহত হয়েছে এবং সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে ময়মনসিংহ বিভাগে, ২০টি সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত ও ৩৭ জন আহত হয়েছে।

Popular

More like this
Related

চট্টগ্রামে সরোয়ার হত্যা মামলার ৫ আসামির ৩ দিনের রিমান্ড

চট্টগ্রামে সরোয়ার হোসেন বাবলা হত্যা মামলায় পাঁচ আসামির তিনদিনের...

ভালোবাসা দিবসে ওটিটি, ইউটিউব, টেলিভিশনে বর্ণিল আয়োজন

ভালোবাসা দিবস, একই সঙ্গে বসন্তের প্রথম দিন—পহেলা ফাল্গুন। ভালোবাসা...

মাদুরোর আটকের ওপর বাজি ধরে ৪ লাখ ডলার জিতে নিলেন ব্যবসায়ী

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করা হবে, এমন আগাম...

জোটার ভাইকে শ্রদ্ধা জানাতে গিয়ে বড় ভুল, ক্ষমা চাইলো রিয়াল

পর্তুগিজ স্ট্রাইকার ডিয়োগো জোটা ও তার ভাই আন্দ্রে সিলভাকে...