গাজীপুরে গ্রামীণ টেলিকম ট্রাস্টের রিসোর্টে কেরোসিনভর্তি বোতল নিক্ষেপ

Date:

গাজীপুরের কালীগঞ্জে গ্রামীণ টেলিকম ট্রাস্টের একটি রিসোর্টে কেরোসিনভর্তি বোতল নিক্ষেপের ঘটনা ঘটেছে। আজ বুধবার ভোরে উপজেলার নাগরী ইউনিয়নের কুচলিবাড়ি এলাকায় অবকাশযাপন কেন্দ্র ‘নিসর্গ রিসোর্ট’-এ এই ঘটনা ঘটে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জামাল উদ্দিন আজ বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিসর্গ রিসোর্ট থেকে কেরোসিনের মতো তরল পদার্থভর্তি দুটি কাচের বোতল উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তরা বোতল দুটি রিসোর্টের ভেতরে ছুড়ে মারলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

পুলিশের ধারণা, রাতের কোনো এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা রিসোর্টের বাইরে থেকে বোতল দুটি ছুড়ে পালিয়ে গেছে। পুলিশ জানিয়েছে, কারা, কেন এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Popular

More like this
Related

৯০৯ দিন পর ক্যাম্প ন্যুতে ফেরা বার্সেলোনার গোল উৎসব

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ৯০৯ দিন পর ক্যাম্প ন্যুতে...

মানিকগঞ্জে থেমে থাকা স্কুলবাসে দুর্বৃত্তদের আগুন, চালক দগ্ধ

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় দুর্বৃত্তদের আগুনে তাবেজ খান (৪৫) নামে...

‘দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল’ কালজয়ী গানের মোহাম্মদ শাহনেওয়াজ

'দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল/ রেল লাইন বহে...

ট্রাম্পের গ্রিনল্যান্ড ‘দখল’ কি নতুন সংঘাতের গ্রিন সিগন্যাল?

অনেকের ধারণা—যুক্তরাষ্ট্র যা চায় তাই করতে পারে। তাদের মনে...