বায়রার সাবেক নেতা ফখরুল গ্রেপ্তার, পরে আইনজীবীর জিম্মায় মুক্তি

Date:

মানবপাচার মামলায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে বিদেশ থেকে দেশে ফেরার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তবে গ্রেপ্তারের পর অসুস্থতার কারণে তাকে এক আইনজীবীর জিম্মায় মুক্তি দেওয়া হয়েছে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারওয়ার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফখরুল ইসলাম বনানী থানায় দায়ের করা একটি মানবপাচার মামলার আসামি। গতকাল রাতে বিদেশ থেকে বিমানবন্দরে নামার পর বনানী থানার একটি দল তাকে গ্রেপ্তার করে।

ওসি আরও বলেন, গ্রেপ্তারের পর অসুস্থতার কারণে আগামী দুই দিনের মধ্যে আদালত থেকে জামিন নেওয়ার শর্তে ফখরুলকে একজন আইনজীবীর জিম্মায় দেওয়া হয়েছে।

Popular

More like this
Related

আয়ারল্যান্ড সিরিজে নেই তাসকিন-শামিম

আসন্ন আয়ারল্যান্ড সিরিজে বড় রদবদল এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড...

শরীয়তপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

শরীয়তপুর সদর উপজেলায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার...

রাজশাহীর পর সাভারে শুটিংয়ে মিম

চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ঈদের ‘মালিক’ সিনেমার দ্বিতীয় লটের...

শত্রু যখন বন্ধু: ভেনেজুয়েলার ‘বাঘিনী’ দেলসির ওপর কতদিন ভরসা করবেন ট্রাম্প

গত শনিবার মধ্যরাতে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নাটকীয়ভাবে...