রাস্তা বন্ধ রেখে যাতায়াত করা সেই জিএমপি কমিশনার বরখাস্ত

Date:

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সাবেক কমিশনার মো. নাজমুল করিম খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মাস দুয়েক আগে প্রতিদিন অফিস করার জন্য ঢাকা-গাজীপুর রুটে যাতায়াতের সময় জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে রাখার অভিযোগে তাকে ওই পদ থেকে প্রত্যাহার করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা আজ সোমবার এই বরখাস্ত আদেশ জারি করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০১৮ সালের সরকারি চাকরি আইন (আইন নম্বর ৫৭)-এর ৩৯(১) ধারায় নাজমুল করিম খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এতে বলা হয়, জনস্বার্থে তাকে সরকারি দায়িত্ব থেকে বিরত রাখা প্রয়োজন ও যৌক্তিক বিবেচনায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

বরখাস্তকালীন সময়ে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত থাকবেন এবং সরকারি বিধি অনুযায়ী ভাতা পাবেন।

এর আগে, গত ২ সেপ্টেম্বর ঢাকা-গাজীপুরে যাতায়াতের সময় তার চলাচলের জন্য রাস্তা বন্ধ করে রাখার খবর প্রকাশে ব্যাপক সমালোচনার মুখে তাকে প্রত্যাহার করা হয়।

ওই ঘটনার পর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, নাজমুল করিম খানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।

Popular

More like this
Related

যেভাবে ভূমিকম্প বুঝতে পারেন তাইজুলরা

ঘড়ির কাঁটায় তখন সকাল ১০টা ৩৮ মিনিট। ঢাকাসহ দেশের...

প্রধান উপদেষ্টা নিজের সই করা জুলাই সনদ লঙ্ঘন করেছেন: সালাহউদ্দিন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার ভাষণে নিজের সই...

শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার মোশন ফার্স্টলুক প্রকাশ

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত 'প্রিন্স' সিনেমার...

মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্কে নেওয়ার প্রস্তুতি চলছে: সিএনএন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে...