ঐতিহাসিক ১০০তম টেস্টের প্রস্তুতিতে মুশফিক

Date:

আন্তর্জাতিক মঞ্চে দুই দশক কাটিয়ে দেওয়া অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম এক অনন্য অর্জনের দুয়ারে দাঁড়িয়ে। শুধু তার নিজের জন্য নয়, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের জন্যই তা হতে যাচ্ছে ভীষণ গৌরবের।

সব ঠিকঠাক থাকলে আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্টের মাইলফলক স্পর্শ করবেন ৩৮ বছর বয়সী তারকা।

২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে শুরু হয়েছিল সাদা পোশাকের যে পথচলা, কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সমন্বয়ে বহু উত্থানপতন পেরিয়ে আগামীকাল বুধবার তা পৌঁছে যাবে নতুন শিখরে।

খেলা শুরুর আগের দিন (মঙ্গলবার) শেরে বাংলা স্টেডিয়ামে দলের অনুশীলনে মুশফিককে দেখা গেল খোশ মেজাজে। আর সেসব মুহূর্ত ধরা পড়ল দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী ফিরোজ আহমেদের লেন্সে।

Popular

More like this
Related

অ্যাশেজের প্রথম দিনে পড়ল ১৯ উইকেট

অ্যাশেজের বহুল প্রতীক্ষিত আরেকটি অধ্যায় যেন প্রথম দিনেই দাঁড়িয়ে...

ভোরে গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

গাজীপুরে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়ার ঘটনা...

১২ বছর পর একসঙ্গে সিনেমায় চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম

দীর্ঘ এক যুগ আগে একটি সিনেমায় অভিনয় করেছিলেন দর্শকপ্রিয়...

ভেনেজুয়েলার পরবর্তী নেতৃত্ব দেবেন কে?

মার্কিন সামরিক অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর...