নিশ্চিতভাবেই নির্বাচন করব, পদত্যাগের সিদ্ধান্ত পরে: আসিফ মাহমুদ

Date:

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানিয়েছেন।

আজ রোববার বিকেলে ধানমন্ডি থানা নির্বাচন কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘নিশ্চিতভাবেই এখন বলছি যে আমি নির্বাচন করব।’

ঢাকা-১০ নির্বাচনী এলাকার ভোটার হতে আজ ধানমন্ডি নির্বাচন কার্যালয়ে যান আসিফ মাহমুদ।

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘কবে নাগাদ পদত্যাগ করব, এটা সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।’

ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করবেন কি না, এমন প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, ‘ঢাকা থেকে নির্বাচন করব এটা মোটামুটি নিশ্চিত। সে জায়গা থেকে নিজের ভোটটা ঢাকায় নিয়ে আসা। কারণ, ভোট যেন অপচয় না হয়। কোন আসন থেকে করব এটা চূড়ান্ত হয়নি, তবে ঢাকা থেকে করব।’

কোন দল থেকে নির্বাচন করবেন জানতে চাইলে তিনি বলেন, ‘এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করার। তারপরে দেখা যাক।’

আরেক প্রশ্নের জবাবে বলেন, ‘আমার কারও সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়নি। কে কোন আসন ফাঁকা রাখল, সেটা আমার দেখার বিষয় না। আমার সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে, এককভাবেই নেবো।’

ঢাক-১০ নির্বাচনী এলাকার ভোটার কেন হলেন, জানতে চাইলে আসিফ মাহমুদ বলেন, ‘সরকার থেকে পদত্যাগের পর ধানমন্ডি এলাকায় থাকার পরিকল্পনা আছে। যেখানে থাকব, সেখানেই ভোটার হওয়া।’

Popular

More like this
Related

ঝিনাইদহে সনদ জালিয়াতি মামলায় সাবেক প্রধান শিক্ষকের ৭ বছরের কারাদণ্ড

ঝিনাইদহে সনদ জালিয়াতির অভিযোগে একটি স্কুলের সাবেক প্রধান শিক্ষককে...

ট্রাম্পের ‘শান্তি পর্ষদে’ সৌদি আরব-তুরস্কসহ ৭ দেশ

সৌদি আরব, তুরস্ক ও মিসরসহ সাতটি দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট...

‘আরও খেলে ম্লান হতে চাইনি’, আইপিএল থেকে অবসর প্রসঙ্গে রাসেল

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ও আন্দ্রে রাসেলের নামটা একে...

‘খোয়াই নদী এখন হবিগঞ্জের সবচেয়ে বড় ডাস্টবিন’

নদীকে কেন্দ্র করে যে জীবন ব্যবস্থা, সভ্যতার কথা বলা...