‘ট্রাইব্যুনাল’ সিনেমায় তারিক আনাম খান

Date:

২০১১ সালে চট্টগ্রামে এক নারীর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমা ‘ট্রাইব্যুনাল’। সত্য ঘটনা অবলম্বনে নির্মিতব্য এই সিনেমায় যুক্ত হয়েছেন অভিনেতা তারিক আনাম খান।

সিনেমাটি পরিচালনা করছেন চিত্রগ্রাহক ও নির্মাতা রায়হান খান। নাইন্টিজ প্রডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটির শুটিং এখন শেষ পর্যায়ে। বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে এর শুটিং চলছে।

‘সিনেমাটির প্রধান চার নারী চরিত্রে অভিনয় করছেন নুসরাত ফারিয়া, তানিয়া বৃষ্টি, মৌসুমী হামিদ ও সায়রা আক্তার জাহান। এ ছাড়া বিভিন্ন চরিত্রে আছেন রাকিব হোসেন ইভন, মিলন ভট্টাচার্য, শাহেদ আলী, অশোক ব্যাপারী, সাবেরী আলম ও উপমা প্রমুখ।

নির্মাতা রায়হান খান বলেন, ‘বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মাণ করা হচ্ছে। এটি হবে বাংলাদেশের একটি শক্তিশালী কোর্টরুম ড্রামা। নারী নির্যাতন, দীর্ঘ বিচারপ্রক্রিয়া এবং ন্যায়বিচারের জন্য নীরব লড়াই—সবকিছুই উঠে আসবে “ট্রাইব্যুনাল”-এ।’

জনপ্রিয় নাট্যনির্মাতা ও চিত্রনাট্যকার রায়হান খান এর আগে ২০২১ সালে মুক্তি পাওয়া ‘মৃধা বনাম মৃধা’ সিনেমার চিত্রনাট্য লিখেছিলেন। আগামী ঈদুল ফিতরে ‘ট্রাইব্যুনাল’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Popular

More like this
Related

মোরসালিনের গোলে ভারতের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ

প্রথমার্ধের শেষ দিক কিংবা ম্যাচের শেষ সময়, বরাবরই শঙ্কা...

ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে বাসে আগুন

রাজধানীর ধানমন্ডি এলাকায় ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুন...

উত্তরায় সমাহিত হলেন জাভেদ

বাংলাদেশি চলচ্চিত্রের সোনালী দিনের কিংবদন্তি চিত্রনায়ক ইলিয়াস জাভেদ বিএফডিসিতে...

পশ্চিমাদের সঙ্গে ‘সর্বাত্মক যুদ্ধে’ জড়িয়ে পড়ছি: ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও ইসরায়েলের...