ইসির ২৩ কর্মকর্তাকে বদলি

Date:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩ জন কর্মকর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের সই করা এ-সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২১ নির্বাচন কর্মকর্তা ও দুজন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিভিন্ন উপজেলায় বদলি করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বদলি করা নির্বাচন কর্মকর্তাদের মধ্যে একটি প্রজ্ঞাপনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হারুন মোল্লাকে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসে পদায়ন করা হয়েছে। যশোরের বাঘারপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মেহেদী হাসানকে খুলনার দৌলতপুর থানা নির্বাচন অফিসে বদলি করা হয়েছে। 

Popular

More like this
Related

আমরা খুব বেশি গোল খেয়েছি: বাংলাদেশ কোচ আইকমান

পাকিস্তানের বিপক্ষে বাছাইপর্বের প্লে-অফ সিরিজে টানা তিন ম্যাচে বড়...

শাহবাগে শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ-জলকামান

দশম গ্রেডে বেতনসহ ৩ দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে...

৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকায় ১৪ বোয়িং কিনবে সরকার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানো ও বাংলাদেশি পণ্যের ওপর...

লন্ডনে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চন আগের চেয়ে ভালো আছেন

ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনের একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন...