স্বর্ণের ভরি ২ লাখ ৩২ হাজার ছাড়াল, নতুন রেকর্ড

Date:

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। এবার প্রথমবারের মতো প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩২ হাজার টাকা ছাড়িয়ে নতুন রেকর্ড গড়ল। প্রায় দুই সপ্তাহ ধরে ২ লাখ ৩০ হাজার টাকার নিচে ওঠানামা করার পর আজ থেকে নতুন এই দর কার্যকর হচ্ছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, আজ মঙ্গলবার থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকায় বিক্রি হবে।

বাজুস গতকাল সোমবার সোনার দাম বাড়ার ঘোষণা দেয়। তারা জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার কারণ দেখিয়ে এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত ২৯ ডিসেম্বর স্বর্ণের দাম ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকায় পৌঁছেছিল, যা ছিল রেকর্ড। এরপর ১১ জানুয়ারি থেকে দুই দিন দাম ছিল ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা। নতুন দরে প্রতি ভরি সোনার দাম আগের দিনের তুলনায় ৪ হাজার ২০০ টাকা বা ১ দশমিক ৮৪ শতাংশ বেড়েছে।

Popular

More like this
Related

গ্রেপ্তারের সময় মারধরের ফলে হাসপাতালে ইরানের নার্গিস মোহাম্মদী

শান্তিতে নোবেলজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদীকে গত সপ্তাহে গ্রেপ্তারের সময়...

একদিনে পড়ল ১৫ উইকেট, স্পিনারদের নৈপুণ্যে জয়ের পথে ভারত

দক্ষিণ আফ্রিকাকে অল্পতে গুটিয়ে দেওয়ার পর ভারতও পারল না...

সবাই যদি ভাবেন আমরা ৯ মাসে কুইক ফিক্স করে ফেলবো, সেটা তো হয় না: শফিকুল আলম

বাংলাদেশের মানুষ ভালো শাসনতন্ত্র চায়, বাংলাদেশের মানুষ সুশাসন চায়।...

গালফ ফুড ফেয়ারে ৫৫ লাখ ডলারের রপ্তানি ক্রয়াদেশ পেল প্রাণ

বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্যপণ্যের মেলা গালফ ফুড ফেয়ারে ৫৫...