‘ইত্যাদি’ এবার চুয়াডাঙ্গায়, কী কী থাকছে নতুন পর্বে 

Date:

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির নতুন পর্ব ধারণ করা হয়েছে ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ প্রাচীন জনপদ চুয়াডাঙ্গায়।

এবারের পর্বের শুরুতেই আছে চুয়াডাঙ্গার কৃষ্টিকথা ও ইতিহাসগাথা নিয়ে একটি পরিচিতিমূলক গান ও নৃত্য। শাহ আলম সনির কথায় গানটির সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদী। পরিবেশন করেন স্থানীয় নৃত্যশিল্পীরা। নৃত্যটির কোরিওগ্রাফি করেন এস কে জাহিদ, কণ্ঠ দেন রাজিব ও তানজিনা রুমা।

নতুন পর্বে এবার ইত্যাদিতে রয়েছে দুটি গান। একটি গান পরিবেশন করেছেন চুয়াডাঙ্গার সন্তান লোকসংগীতশিল্পী বিউটি ও সংগীতশিল্পী পান্থ কানাই। গানটির কথা লিখেছেন গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান, সংগৃহীত সুরে সংগীতায়োজন করেছেন মেহেদী।

দর্শকপর্বের নিয়ম অনুযায়ী ধারণস্থান চুয়াডাঙ্গাকে ঘিরে প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত দর্শকদের মধ্য থেকে চারজনকে নির্বাচন করা হয়। নির্বাচিত দর্শকদের নিয়ে চিঠি ও রেললাইন বিষয়ক বহুশ্রুত, হৃদয়ছোঁয়া কয়েকটি জনপ্রিয় গান দিয়ে সাজানো হয় এই উপভোগ্য পর্বটি।

এবারের ইত্যাদিতে অংশ নিয়েছেন অসংখ্য জনপ্রিয় শিল্পী। তাদের মধ্যে উল্লেখযোগ্য—সোলায়মান খোকা, সুভাশিষ ভৌমিক, জিল্লুর রহমান, আবদুল্লাহ রানা, আব্দুল আজিজ, আমিন আজাদ, কাজী আসাদ, মুকিত জাকারিয়া, আনোয়ার শাহী, শাহেদ আলী, জামিল হোসেন, আনন্দ খালেদ, আশরাফুল আলম সোহাগ, তারিক স্বপন, মুকুল সিরাজ, সুর্বণা মজুমদার, আবু হেনা রনি, বিলু বড়ূয়া, রতন খান, মঞ্জুর আলম, আসমা পাঠান রুম্পা, জাহিদ চৌধুরী, নূরে আলম নয়ন, সাজ্জাদ সাজু, সুজাত শিমুল, নজরুল ইসলাম, শাওন মজুমদার, সাবরিনা নিসা, হানিফ পালোয়ান, বেলাল আহমেদ মুরাদসহ আরও অনেকে।

হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় ইত্যাদির নতুন পর্ব আগামী ২৬ ডিসেম্বর শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে।

Popular

More like this
Related

শাকিবের ‘প্রিন্স’ সিনেমার শুটিং শুরু, নায়িকা জ্যোতির্ময়ী-ফারিণ-সাবিলা

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের নতুন সিনেমা 'প্রিন্স'...

গ্রেপ্তারের সময় মারধরের ফলে হাসপাতালে ইরানের নার্গিস মোহাম্মদী

শান্তিতে নোবেলজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদীকে গত সপ্তাহে গ্রেপ্তারের সময়...

একদিনে পড়ল ১৫ উইকেট, স্পিনারদের নৈপুণ্যে জয়ের পথে ভারত

দক্ষিণ আফ্রিকাকে অল্পতে গুটিয়ে দেওয়ার পর ভারতও পারল না...

সবাই যদি ভাবেন আমরা ৯ মাসে কুইক ফিক্স করে ফেলবো, সেটা তো হয় না: শফিকুল আলম

বাংলাদেশের মানুষ ভালো শাসনতন্ত্র চায়, বাংলাদেশের মানুষ সুশাসন চায়।...