দেশে মজুত ২০ লাখ টন খাদ্যপণ্য, ৫ বছরে সর্বোচ্চ: আলী ইমাম মজুমদার

Date:

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, গত পাঁচ বছরের তুলনায় বর্তমান খাদ্য মজুত সবচেয়ে বেশি আছে। দেশে খাদ্যের সংকট হওয়ার কোনো আশঙ্কা নেই। বর্তমান খাদ্য মজুত অত্যন্ত সন্তোষজনক।

তিনি আরও বলেন, গত বৃহস্পতিবার সরকারি খাদ্য গুদামে ২০ লাখ ২৭ হাজার ৪২০ মেট্রিক টন খাদ্যশস্য মজুত ছিল। এর মধ্যে ১৬ লাখ ৯৬ হাজার ৭৮৭ টন চাল এবং ২ লাখ ৩৩ হাজার ২২৪ টন গম এবং ৯ লাখ ৭ হাজার ৪০৯ টন ধান।

আজ রোববার সচিবালয়ে দেশের খাদ্য মজুত পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

খাদ্য উপদেষ্টা বলেন, দেশে গমের চাহিদা বছরে ৭০ লাখ মেট্রিক টন। এর বিপরীতে উৎপাদন হয়  ১০ লাখ মেট্রিক টন। বাকিটা আমাদের আমদানি করতে হয়। আর চালের সিংহভাগই লোকাল। কিছু পরিমাণ আমদানি করতে হয়।

এক প্রশ্নের জবাবে আলী ইমাম মজুমদার বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব পড়বে না। দুই দেশের মধ্যে এখনো বাণিজ্য চলমান।

খাদ্য উপদেষ্টা আরও বলেন, ভারত থেকে আমরা চাল আমদানি করি, তারাও বিক্রি করে। আমরা এটাকে রাজনৈতিকভাবে দেখি না। বাজারটা কিন্তু ক্রেতা ও বিক্রেতা উভয়ের প্রয়োজন হয়। আমরা এটাকে বাজার মেকানিজম হিসেবে দেখি। যেখানে আমরা কম দামে পণ্য পাই, সেখান থেকেই ক্রয় করি।

ইমাম মজুমদার বলেন, গত বছর নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই প্রাকৃতিক দুর্যোগের কারণে চালের দাম কিছুটা বেড়ে ছিল। এ বছর সরকারের ভালো প্রস্তুতির কারণে চালের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। আশা করছি, এ অবস্থা বজায় থাকবে। 

আসন্ন নির্বাচন-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতিতে কোনো ধরনের ঘাটতি নেই। নির্দিষ্ট সময়ে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রশাসন সব প্রস্তুতি নিয়েছে।

Popular

More like this
Related

একদিনে পড়ল ১৫ উইকেট, স্পিনারদের নৈপুণ্যে জয়ের পথে ভারত

দক্ষিণ আফ্রিকাকে অল্পতে গুটিয়ে দেওয়ার পর ভারতও পারল না...

সবাই যদি ভাবেন আমরা ৯ মাসে কুইক ফিক্স করে ফেলবো, সেটা তো হয় না: শফিকুল আলম

বাংলাদেশের মানুষ ভালো শাসনতন্ত্র চায়, বাংলাদেশের মানুষ সুশাসন চায়।...

গালফ ফুড ফেয়ারে ৫৫ লাখ ডলারের রপ্তানি ক্রয়াদেশ পেল প্রাণ

বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্যপণ্যের মেলা গালফ ফুড ফেয়ারে ৫৫...

‘আমি আমজনতার অভিনেতা, পরিচালকও হতে চাই আমজনতার’

ঢাকা থিয়েটারের সঙ্গে যুক্ত আছেন কয়েক দশক ধরে। হুমায়ূন...