৬ দিনে মধ্যপ্রাচ্যের ২১০ ফ্লাইট বাতিল, জানাল শাহজালাল বিমানবন্দর

Date:

মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্দান গত শনিবার তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এর ফলে পুরো অঞ্চলের বিমান যোগাযোগ ব্যাহত হয়।

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, গত শনিবার থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের মোট ২১০টি ফ্লাইট বাতিল হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের মোট ২৩টি ফ্লাইট বাতিল হয়। পরে ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল হয়।

আজ ৫ মার্চ বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের ৩৪টি ফ্লাইট বাতিল হয়েছে। 

এর মধ্যে কাতার এয়ারওয়েজের চারটি, কুয়েত এয়ারওয়েজের চারটি, জাজিরা এয়ারওয়েজের চারটি, এয়ার অ্যারাবিয়ার ১০টি, এমিরেটসের চারটি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুটি, গালফ এয়ারের দুটি এবং ফ্লাই দুবাইয়ের চারটি ফ্লাইট অন্তর্ভুক্ত।

Popular

More like this
Related

আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদের দিনব্যাপী সৃজনশীল কর্মশালা

আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদের উদ্যোগে দ্বিতীয়বারের মতো দিনব্যাপী...

মিষ্টি কুমড়া চাষিদের মাথায় হাত, দাম কমায় বেশি বিক্রি হচ্ছে আলু

রংপুর অঞ্চলের তিস্তা, ব্রহ্মপুত্র ও ধরলা নদীর বিস্তীর্ণ চরাঞ্চলে...

‘বুমরাহ তো একজন মানুষই, তারও খারাপ দিন যেতে পারে’

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের আগে ভারতের বোলিং তারকা জাসপ্রিত বুমরাহকে...

​’প্রতিটি ম্যাচই এখন যুদ্ধ’, নাটকীয় জয়ের পর রিয়াল কোচ

​টানা দুই হার আর একঝাঁক চোটের ধাক্কায় দেওয়ালে পিঠ...