৫ বছর পর ভোটের লড়াইয়ে মোহামেডান

Date:

পাঁচ বছর পর অবশেষে নির্বাচনমুখী হচ্ছে দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। আগামী ৯ মার্চ রাজধানীর ঢাকা ক্লাব লিমিটেড প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ক্লাবটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বহুল প্রতীক্ষিত নির্বাচন।

এই নির্বাচনের মাধ্যমে ১৭ সদস্যের পরিচালনা পর্ষদ গঠিত হবে, যার মধ্যে থাকবেন একজন সভাপতি ও ১৬ জন পরিচালক। মোট ৩৭১ জন সদস্য, যার মধ্যে তিনজন দাতা সদস্যও রয়েছেন, ভোটাধিকার প্রয়োগ করবেন। সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালের ৬ মার্চ।

আজ ক্লাব প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, নিয়ম অনুযায়ী প্রতি দুই বছর অন্তর নির্বাচন হওয়ার কথা থাকলেও প্রায় পাঁচ বছর ধরে তা হয়নি। তিনি বলেন, ক্লাবটি লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হওয়ার পর কোম্পানি আইনে নির্ধারিত সময়সীমা অতিক্রম করলে নির্বাচন আয়োজনের জন্য আদালতের অনুমতি বাধ্যতামূলক হয়ে পড়ে। অবশেষে আদালত মার্চ মাসের মধ্যেই নির্বাচন আয়োজনের নির্দেশ দিয়েছে।

নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবে গত রোববার খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ২৪ ও ২৫ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বিক্রি করা হবে এবং ১ মার্চ প্রার্থীরা মনোনয়ন জমা দেবেন। যাচাই-বাছাই, আপত্তি ও প্রার্থিতা প্রত্যাহারের প্রক্রিয়া শেষে ৩ মার্চ সবকিছু চূড়ান্ত হবে এবং ৪ মার্চ প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। এরপরই ৯ মার্চ অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিরপেক্ষতার আশ্বাস দিয়ে কাজল বলেন, “আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করব। অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনই আমাদের প্রধান অঙ্গীকার।”

এদিকে এজিএম প্রস্তুতি কমিটির সদস্যসচিব ও সাবেক দায়িত্বপ্রাপ্ত পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া আশা প্রকাশ করেছেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি শক্তিশালী নতুন পরিচালনা পর্ষদ গঠিত হবে, যা ঐতিহ্যবাহী এই ক্লাবকে আরও উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে।

Popular

More like this
Related

৩১ ছক্কার রেকর্ডের ম্যাচে জিম্বাবুয়েকে বিধ্বস্ত করল ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজ আড়াইশ ছাড়ানো পুঁজি গড়ার পর ম্যাচের ফল...

এবার রুমিন ফারহানার সমর্থকদের বিরুদ্ধে মামলা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য (এমপি) রুমিন ফারহানার সমর্থকদের বিরুদ্ধে...

এবার ৯ সচিবের চুক্তি বাতিল করলো সরকার

চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া নয়জন সচিব ও সিনিয়র সচিবের অবশিষ্ট...

সংঘাতের ৪ বছর: অবিচল ইউক্রেন এবং বদলে যাওয়া বিশ্ব

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের চার বছর পূর্ণ হচ্ছে ২৪ ফেব্রুয়ারি।১...