৫ দিনের মধ্যে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা চেয়ে ইসির জরুরি চিঠি

Date:

আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা পাঠাতে দেশের সব জেলার দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তাদের জরুরি নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বুধবার ইসি সচিবালয়ের উপসচিব মো. হুমায়ুন কবিরের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য ‘ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৫’ অনুযায়ী গত ১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করে ইসি। পরে দাবি-আপত্তি নিষ্পত্তির পর ২০ অক্টোবর প্রাথমিকভাবে চূড়ান্ত তালিকা তৈরি করা হয়।

এই তালিকায় উল্লিখিত নীতিমালা অনুসারে কোনো পরিবর্তন, প্রতিস্থাপন বা সংশোধনের প্রয়োজন হলে তা আগামী ৫ কার্যদিবসের মধ্যে শেষ করতে দেশের সব সিনিয়র জেলা নির্বাচন অফিসার বা জেলা নির্বাচন অফিসারদের কাছে পাঠিয়েছে ইসি।

ইসির প্রকাশিত তালিকা অনুযায়ী, ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের জন্য ৩০০ সংসদীয় আসনের জন্য মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১টি। 

এই ভোটকেন্দ্রগুলোতে পুরুষ ভোটকক্ষ ১ লাখ ১৫ হাজার ১৩৭টি। নারীদের ভোটকক্ষ ১ লাখ ২৯ হাজার ৬০২টি। সব মিলিয়ে মোট কক্ষের সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ৬৪৯। 

ইসির হিসাব অনুযায়ী, গড়ে তিন হাজার ভোটারের জন্য একটি ভোটকক্ষ থাকবে।

Popular

More like this
Related

দুপুরে হাদির জানাজা, পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির জানাজা আজ শনিবার...

রেকর্ড গড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল পাকিস্তান

অধিনায়ক সালমান আগা ও উসমান খানের আগ্রাসী ব্যাটিংয়ে মিলল...

শিল্পকলা একাডেমির সব কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সব অনুষ্ঠান ও প্রদর্শনী পরবর্তী নির্দেশ...

ভ্যাট রিটার্ন জমার সময় ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল

অনলাইনে মূল্য সংযোজন কর (ভ্যাট) রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে...