​৪ ওভার বল না করতে পারলে গ্রিনের ২ কোটি রুপি কেটে রাখতে বললেন অশ্বিন

Date:

আইপিএল ২০২৬ শুরু হওয়ার আগেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক ভারতীয় অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তার মতে, বোর্ডের বিধিনিষেধের কারণে গ্রিন যদি ম্যাচে পুরো ৪ ওভার বল করতে না পারেন, তবে ফ্র্যাঞ্চাইজির উচিত তার পারিশ্রমিক থেকে ২ কোটি রুপি কেটে রাখা।

​এবারের আইপিএল নিলামে কেকেআর (কলকাতা নাইট রাইডার্স) রেকর্ড ২৫ কোটি ২০ লাখ রুপিতে ক্যামেরন গ্রিনকে দলে নিয়েছে। কিন্তু অস্ট্রেলিয়ার এই তারকার সাম্প্রতিক বোলিং রেকর্ড এবং ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন তুলেছেন অশ্বিন। টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রিন খুব কম বোলিং করেছেন এবং ঘরোয়া শেফিল্ড শিল্ডের ম্যাচেও তাকে বল করতে দেখা যায়নি।

​নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, ‘ক্যামেরন গ্রিনকে নিয়ে একটা বড় প্রশ্ন আছে। ক্রিকেট অস্ট্রেলিয়া কি তাকে আইপিএলে পুরো ৪ ওভার বল করার অনুমতি দেবে? হতে পারে অস্ট্রেলীয় বোর্ড তাকে বলছে—আমাদের কাছে টেস্ট ক্রিকেট আগে, তাই তুমি এর বেশি বল করতে পারবে না।’

​ফ্র্যাঞ্চাইজি মালিকদের স্বার্থের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আইপিএল দলগুলোর এমন সুযোগ থাকা উচিত যে, গ্রিন যদি মাত্র ২ ওভার বল করেন তবে যেন ২ কোটি রুপি কেটে নেওয়া হয়। কেন নয়? যখন নিলামে তাকে কেনা হয়েছিল, তখন প্রত্যাশা ছিল তিনি ব্যাটিংয়ের সঙ্গে ৪ ওভার বলও করবেন। এখন যদি বোলিংয়ে কোনো বিধিনিষেধ থাকে, তবে চুক্তির টাকা কমানোর অধিকার দলের থাকা উচিত।’

​কেকেআর মালিক শাহরুখ খানের নিজেদের বসিয়ে অশ্বিন প্রশ্ন করেন, ‘ভেবে দেখুন, আপনি শাহরুখ খান। ২৫ কোটি রুপি দিয়ে একজনকে নিলেন, আর সে এসে বলল—”স্যার, আমি আজ মাত্র ১০টি বল করব।” তখন আপনার কেমন লাগবে?’

​আগামী ২৯শে মার্চ মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ম্যাচ দিয়ে কেকেআরের এবারের অভিযান শুরু হওয়ার কথা রয়েছে। অশ্বিনের এই মন্তব্য এখন ক্রিকেট মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Popular

More like this
Related

পাকিস্তানে ‘ভীতিপ্রদ’ কোচিং অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন কার্স্টেন

​শ্রীলঙ্কা ক্রিকেট দলের দায়িত্ব নেওয়ার পর গ্যারি কার্স্টেন তার...

কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কা: ২ গেটম্যান বরখাস্ত, ৩ তদন্ত কমিটি গঠন

কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কায় ১২ জন নিহত হওয়ার ঘটনায়...

হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও পিকআপের সংঘর্ষে চার...

ইসরায়েলের দুই শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আহত শতাধিক

দক্ষিণ ইসরায়েলের দুটি শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ১০০ জনেরও...