‘৩ দিন হোম অফিসের’ ভুয়া চিঠি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সতর্কতা

Date:

সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন করে ‘সপ্তাহে তিন দিন হোম অফিস চালু’র বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া চিঠিটি ভুয়া বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মানসুর হোসেনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন এবং সপ্তাহে তিন দিন অফিস পরিচালনা সংক্রান্ত একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

তবে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো চিঠি জারি করা হয়নি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এ ধরনের ভুয়া তথ্য বা চিঠি নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে অনুরোধ জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

Popular

More like this
Related

বিসিবি নির্বাচনে অনিয়মের তদন্ত শেষ, কমিটির ডাকে হাজির হননি আসিফ মাহমুদ

গত বছরের বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে অনিয়ম তদন্তে...

সিনেপ্লেক্সের পর এবার অন্যান্য সিনেমা হলেও ‘রাক্ষস’

ঈদুল ফিতরে মুক্তি পাওয়া 'রাক্ষস' সিনেমাটি মাল্টিপ্লেক্সগুলোতে মুক্তি পাওয়ার...

ইরান যুদ্ধ নিয়ে যেসব প্রশ্ন এড়িয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প

আগাম জল্পনার মধ্যে গতকাল বুধবার হোয়াইট হাউস থেকে জাতির...

মধ্যপ্রাচ্য সংঘাতে আমিরাতের প্রতি বাংলাদেশের সংহতি

বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সংযুক্ত আরব আমিরাতের...