১৮ মাস পর ফের চালু হলো ঢাকা-আগরতলা-কলকাতা বাস সার্ভিস

Date:

দেড় বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর আবারও চালু হলো ঢাকা-আগরতলা-কলকাতা সরাসরি আন্তর্জাতিক বাস সেবা।

গতকাল মঙ্গলবার বিকেলে ‘রয়াল মৈত্রী’ পরিবহনের একটি বাস পরীক্ষামূলকভাবে ঢাকার কমলাপুর বাস ডিপো থেকে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতের ত্রিপুরার আগরতলায় প্রবেশ করে।

বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা এবং ভিসা জটিলতার কারণে ২০২৪ সালের ৫ আগস্ট থেকে এই সেবাটি এতদিন বন্ধ ছিল। দীর্ঘ বিরতির পর দুই দেশ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে পরীক্ষামূলকভাবে আবার এই রুটটি চালু করলো।

ঢাকা-আগরতলা-কলকাতা বাস সার্ভিসের জেনারেল ম্যানেজার ওয়ারিশ আলম ডিএস জানান, প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে সপ্তাহে দুদিন এই বাস চলবে। পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল থাকা সাপেক্ষে পরে সপ্তাহে তিন দিন নিয়মিত সার্ভিসটি চালানোর পরিকল্পনা রয়েছে।

আগরতলা থেকে গুয়াহাটি হয়ে ট্রেনে কলকাতা পৌঁছাতে প্রায় ১ হাজার ৫০০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। অন্যদিকে, ঢাকার ওপর দিয়ে বাস ভ্রমণে এই দূরত্ব কমে দাঁড়ায় মাত্র ৫০০ কিলোমিটারে, যা যাত্রীদের সময় ও খরচ দুটোই বাঁচিয়ে দেয়।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এই বাস সেবা আবার চালু হওয়াকে স্বাগত জানিয়েছেন। রাজ্যের পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী এই বাস সেবাকে কেবল একটি পরিবহন সংযোগ হিসেবে নয়, বরং দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় এবং বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার একটি গুরুত্বপূর্ণ সেতু হিসেবে বর্ণনা করেছেন।

তার মতে, এই সেবা পুনরায় চালু হওয়ায় যোগাযোগ, পর্যটন ও বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে। তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী দিনে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুসংহত হবে।

স্থানীয় গণমাধ্যমকে সুশান্ত চৌধুরী আরও বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কে অতীতে কিছুটা টানাপোড়েন থাকলেও বাংলাদেশে নতুন সরকার গঠনের পর দুই পক্ষের আলোচনার মাধ্যমে সম্পর্ক পুনরায় ইতিবাচক ধারায় ফিরেছে।

Popular

More like this
Related

বিক্ষোভের মুখে অফিস ছাড়লেন গভর্নর

কর্মকর্তাদের বিক্ষোভ এবং সরকারের পক্ষ থেকে নতুন নিয়োগের গুঞ্জনের...

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বের ব্যাপারে তদন্ত করবে ইসি, আশা বদিউল আলম মজুমদারের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রসঙ্গে সুশাসনের জন্য...

গভর্নরের পদত্যাগ দাবিতে কেন্দ্রীয় ব্যাংকে কর্মীদের একাংশের প্রতিবাদ

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের পদত্যাগ দাবিতে ঢাকায়...

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং: শীর্ষে ফিরলেন রাজা, বুমরাহ-ফারহানদের বড় উন্নতি

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটে-বলে দ্যুতি ছড়িয়ে আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডার...