টস হেরে বোলিং বেছে নিয়ে এখন হয়ত আক্ষেপে পুড়ছেন সিকান্দার রাজা। শুরুতে উইকেট হারালেও দুবার জীবন পাওয়া শেমরন হেটমায়ার খেললেন টার্নেডো ইনিংস। রভম্যান পাওয়েল, শেরফাইন রাদারফোর্ডরা মাতলেন চার-ছক্কার উৎসবে। আড়াইশো ছাড়িয়ে রেকর্ড গড়া পুঁজি পেল ওয়েস্ট ইন্ডিজ।
মুম্বাইতে সুপার এইটের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৬ উইকেটে ২৫৫ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে কোন দলের এটাই সর্বোচ্চ সংগ্রহ, এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসেও এটি দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে শ্রীলঙ্কা করেছিল ২৬০।
পুরো ইনিংসে ১৯টি ছক্কা মেরেছে ওয়েস্ট ইন্ডিজ, যা বিশ্বকাপ ইতিহাসে যৌথ সর্বোচ্চ। রান বন্যার ম্যাচে ৩৪ বলে ৭টি করে চার-ছক্কায় ৮৫ রান করেছেন হেটমায়ার। পাওয়েলের ব্যাট থেকে ৩৫ বলে এসেছে ৫৯ রান। রাদারফোর্ড ১৩ বলে ৩১, রোমারিও শেফার্ড ১০ বলে ২১ এমনকি জেসন হোল্ডার নেমে ৪ বলে করেছেন ১৩ রান।
(বিস্তারিত আসছে)