হিজবুল্লাহর সামরিক কার্যক্রম নিষিদ্ধ করল লেবানন সরকার

Date:

লেবানন সরকার হিজবুল্লাহর সামরিক ও নিরাপত্তা কার্যক্রমের ওপর তাৎক্ষণিক নিষেধাজ্ঞা আরোপ করেছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম দলটিকে তাদের অস্ত্র রাষ্ট্রের কাছে হস্তান্তরের আহ্বান জানিয়েছেন।

সোমবার প্রধানমন্ত্রী নওয়াফ সালাম ঘোষণা করেন, সরকার হিজবুল্লাহর সামরিক ও নিরাপত্তা কার্যক্রমের ওপর ‘তাৎক্ষণিক নিষেধাজ্ঞা’ আরোপ করেছে। দলটিকে রাষ্ট্রের কাছে তাদের অস্ত্র হস্তান্তরের আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি বৈধ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কাঠামোর বাইরে লেবাননের ভূখণ্ড থেকে পরিচালিত যেকোনো সামরিক তৎপরতা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যানের ঘোষণা দেন।

তিনি আরও বলেন, দলটিকে তাদের অস্ত্র সমর্পণ করতে হবে।

আল জাজিরা জানিয়েছে, ২০২৪ সালে ইসরায়েলের সঙ্গে অর্জিত যুদ্ধবিরতির প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন সালাম। পাশাপাশি তিনি আলোচনা পুনরায় শুরুর কথাও জানান।

ইরান-সমর্থিত হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপ করার পর পাল্টা হামলার প্রেক্ষাপটে সরকার এই সিদ্ধান্ত নেয়।

Popular

More like this
Related

নেপালের ভোটে এগিয়ে সাবেক ‘র‍্যাপার-মেয়র’ বালেন্দ্র শাহ

নেপালের বহুল প্রতীক্ষিত নির্বাচনের ভোট গণনা চলছে। ২০২৫ সালে...

ইরানের স্কুলে হামলায় মার্কিন বাহিনী দায়ী বলে ধারণা তদন্তকারীদের

ইরানের মিনাব শহরে মেয়েদের প্রাইমারি স্কুলে হামলার ঘটনায় মার্কিন...

বিএনপির সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ...

উত্তর কোরিয়ার কাছে বড় হার, ‘বাস্তব ফুটবল শিক্ষা’ বললেন বাটলার

এশিয়ান কাপের গ্রুপ 'বি'তে শক্তিশালী উত্তর কোরিয়ার কাছে বড়...