হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননজুড়ে ইসরায়েলের হামলা, জ্যেষ্ঠ নেতা নিহতের দাবি

Date:

লেবাননজুড়ে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ধারাবাহিক বিমান হামলা শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)।

আল জাজিরা জানিয়েছে, একইসঙ্গে বৈরুতে এক জ্যেষ্ঠ হিজবুল্লাহ নেতাকে হত্যার দাবি করেছে তারা।

টাইমস অব ইসরায়েল জানায়, লেবাননজুড়ে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুতে ধারাবাহিক বিমান হামলার কথা বলেছে আইডিএফ। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানানো হয়।

আল জাজিরা জানায়, এর আগে দক্ষিণ ও পূর্ব লেবাননে হিজবুল্লাহ-সংশ্লিষ্ট স্থাপনাগুলো থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার সতর্কবার্তা জারি করেছিল সেনাবাহিনী।

আইডিএফ দাবি করেছে, লেবাননের রাজধানীতে রাতভর চালানো এক হামলায় তারা হুসেইন মাকলেদকে হত্যা করেছে। তাকে হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরের প্রধান বলা হয়েছে।

আইডিএফ জানায়, মাকলেদ ইসরায়েলি বাহিনী সম্পর্কে গোয়েন্দা মূল্যায়ন প্রস্তুত করা এবং ইসরায়েলের বিরুদ্ধে হামলার পরিকল্পনায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডারদের সঙ্গে সমন্বয় করতেন।

Popular

More like this
Related

নেপালের ভোটে এগিয়ে সাবেক ‘র‍্যাপার-মেয়র’ বালেন্দ্র শাহ

নেপালের বহুল প্রতীক্ষিত নির্বাচনের ভোট গণনা চলছে। ২০২৫ সালে...

ইরানের স্কুলে হামলায় মার্কিন বাহিনী দায়ী বলে ধারণা তদন্তকারীদের

ইরানের মিনাব শহরে মেয়েদের প্রাইমারি স্কুলে হামলার ঘটনায় মার্কিন...

বিএনপির সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ...

উত্তর কোরিয়ার কাছে বড় হার, ‘বাস্তব ফুটবল শিক্ষা’ বললেন বাটলার

এশিয়ান কাপের গ্রুপ 'বি'তে শক্তিশালী উত্তর কোরিয়ার কাছে বড়...