বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
আজ রোববার বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।
দলটির মিডিয়া সেল জানায়, সেলিমা রহমানকে গত ১৯ ফেব্রুয়ারি রাত ১০টায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
তার সুস্থতার জন্য পরিবার ও দলের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।