হালুয়াঘাটে গারো নবান্ন উৎসব ‘ওয়ানগালা’

Date:

ময়মনসিংহের হালুয়াঘাটে গারো সম্প্রদায়ের নবান্ন উৎসব ‘ওয়ানগালা’ উদযাপিত হয়েছে।

আজ শনিবার উপজেলার রাংরাপাড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমির মুক্ত মঞ্চে ‘আলোকিত হালুয়াঘাট’ ও কালচারাল একাডেমির যৌথ আয়োজনে উৎসব অনুষ্ঠিত হয়।

উৎসবের নকমা (সভাপতি) ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমির পরিচালক ইঞ্জিনিয়ার প্রলয় স্নাল স্বাগত বক্তব্য দেন এবং নগরা (বিশেষ ঢোল) বাজিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

গারো সম্প্রদায়ের এই অন্যতম গুরুত্বপূর্ণ নবান্ন উৎসবে রীতি ও ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ফসল উৎপাদন এবং উর্বরতার জন্য ধানসহ বিভিন্ন কৃষিপণ্য সামনে রেখে সূর্যদেবতা ও দেবীর প্রতি কৃতজ্ঞতা জানান কামার (পুরোহিত)।

অনুষ্ঠানে জুম নৃত্যসহ গারোদের ঐতিহ্যবাহী নানা সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। বিভিন্ন গির্জা, গোত্র প্রধান, বিশিষ্ট ব্যক্তি এবং বিপুল সংখ্যক গারো ও বাঙালি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠান উপভোগ করেন।

নানা এলাকা থেকে আগত গারো নারীরা ঐতিহ্যবাহী পোশাক পরে বাদ্যযন্ত্র হাতে শোভাযাত্রায় অংশ নেন। এতে অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় উৎসবের আবহ তৈরি হয়।

নবান্ন উৎসবে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

Popular

More like this
Related

ইসির সংলাপ থেকে বের করে দেওয়া হলো ইসলামী ঐক্যজোটের একাংশকে

ইসলামী ঐক্যজোটের দুই অংশের বিরোধের জেরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে...

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের পাল্টা হামলা চালানোর হুমকির পর মধ্যপ্রাচ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ...

বাহরাইনকে হারিয়ে টানা চার জয় বাংলাদেশের

টানা তিন ম্যাচ জয়ের চতুর্থ ম্যাচ ছিল কিছুটা কঠিন...

আড়াই লাখ মানুষের ভরসা যখন ৪ চিকিৎসক

মৌলভীবাজারের রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেটি আড়াই লাখ মানুষের প্রধান...