হালান্ডের চোট নিয়ে যা বললেন গার্দিওলা

Date:

ম্যানচেস্টার সিটির জন্য স্বস্তির খবর দিলেন পেপ গার্দিওলা। প্রিমিয়ার লিগে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডের চোট নিয়ে নতুন আপডেট দিয়েছেন এই স্প্যানিশ কোচ।

গত বৃহস্পতিবার অনুশীলনে হাঁটুতে সামান্য চোট পান হালান্ড। ফলে লিডস ইউনাইটেডের বিপক্ষে ১-০ গোলের জয়ে মাঠে নামা হয়নি তার। তবে বুধবার ঘরের মাঠে ফরেস্টের বিপক্ষে ম্যাচের আগে হালান্ডের ফিটনেসই ছিল আলোচনার মূল কেন্দ্রবিন্দু।

সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেন, “সে এখন অনেক ভালো অনুভব করছে। তবে গতকাল আমাদের অনুশীলন ছিল না। আজ অনুশীলন আছে, এরপরই সিদ্ধান্ত নেব।”

মৌসুমের শুরুর তুলনায় নতুন বছরে হালান্ডের গোলের গতি কিছুটা কমলেও দলীয় সাফল্যে তার প্রভাব অটুট। ফেব্রুয়ারিতে লিভারপুলের বিপক্ষে ২-১ জয়ে প্রথমে বার্নার্দো সিলভার সমতাসূচক গোলে অ্যাসিস্ট করেন, পরে জয়সূচক পেনাল্টি আদায় করেন। ফুলহ্যামের বিপক্ষে ৩-০ জয়ে গোল করেছেন, নিউক্যাসলের বিপক্ষে ২-১ জয়ে সর্বত্র উপস্থিত থেকে অলরাউন্ড পারফরম্যান্সে দলের উন্নতির প্রতিচ্ছবি তুলে ধরেছেন।

লিডসের বিপক্ষে সিটি জিতেছে আন্তোয়ান সেমেনিওর গোলে। কিন্তু মৌসুমের এই গুরুত্বপূর্ণ সময়ে হালান্ডের চোট চিন্তার কারণ। প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে আর্সেনালের সঙ্গে টানটান লড়াই চলছে, বাকি আছে ১০টি ম্যাচ। এর মধ্যেই রয়েছে এফএ কাপের পঞ্চম রাউন্ডে নিউক্যাসলের বিপক্ষে লড়াই, কারাবাও কাপের ফাইনাল এবং আন্তর্জাতিক বিরতির আগে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে কঠিন পরীক্ষা।

সিটির সামনে এখন তাই ব্যস্ত সূচি। হালান্ডের ফিটনেস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সিদ্ধান্তে ভুল হলে বড় খেসারৎ দিতে হতে পারে দলটিকে।

 

Popular

More like this
Related

ইরানে সর্বোচ্চ নেতা নির্বাচনের পরিষদ ভবনে হামলা

ইরানের রাজধানী তেহরানের দক্ষিণে কুম শহরে অ্যাসেম্বলি অব এক্সপার্টস...

মৌসুম শেষ রদ্রিগোর, শঙ্কায় বিশ্বকাপও

অবশেষে আশঙ্কাই সত্যি হলো, ডান হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট...

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ৪০, আহত ২৪৬

লেবাননে গত দুদিনের ইসরায়েলি হামলায় ৪০ জন নিহত ও...

অপারেশন এস ড্রাইভ: চট্টগ্রামে অস্ত্র, গুলি ও সরঞ্জামসহ গ্রেপ্তার ২

চলমান ‘অপারেশন এস ড্রাইভ’-এর অংশ হিসেবে বন্দর নগরীতে অভিযান...