হারারেতে প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

Date:

হারারেতে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

টস জিতে বোলিং নেয়ার ব্যাপারে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, উইকেটে পেসারদের জন্য কিছুটা সহযোগিতা আছে। সেটি কাজে লাগানোর জন্য আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। 

একমাত্র টেস্টে বাজেভাবে হারলেও ওয়ানডে ক্রিকেটে দারুণ ছন্দে আছে টাইগাররা। টানা চারটি সিরিজ জিতে আত্মবিশ্বাসী মিরাজের দল। যদিও ২০২২ সালে জিম্বাবুয়ের মাটিতে খেলা সবশেষ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। 

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা। 

জিম্বাবুয়ে একাদশ: বেন কারান, ব্রায়ান বেনেট, ইনোসেন্ট কাইয়া, ক্রেগ আরভাইন, সিকান্দার রাজা, ওয়েসলে মাধেভেরে, ক্লাইভ মাদান্দে, ব্র্যাড ইভান্স, নিউম্যান নিয়ামহুরি, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি।

Popular

More like this
Related

জীবদ্দশায় পুরস্কার পাচ্ছি, এটাই আমার বড় প্রাপ্তি: শবনম

ষাটের দশকের অন্যতম জনপ্রিয় নায়িকা শবনম। বহু আগেই বাঙালির...

সমালোচনার মুখে যিশুর বেশে পোস্ট করা ছবি সরিয়ে নিলেন ট্রাম্প

তীব্র সমালোচনার মুখে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’...

শ্যামলীতে হাসপাতালে চাঁদা দাবি: মঈনসহ গ্রেপ্তার ৭

রাজধানীর শ্যামলীতে কিডনি চিকিৎসক কামরুল ইসলামের কাছে চাঁদা দাবির...

মানুষের আগেও কি উন্নত সভ্যতা ছিল, থাকলে জানা সম্ভব?

ডাইনোসরের কথা তো আমরা সবাই জানি। কিন্তু কখনো কি...