হাদি হত্যা: ৩ ফেব্রুয়ারির মধ্যে সিআইডিকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

Date:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) তদন্ত প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হওয়ায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ এ আদেশ দেন। 

আদালতে উপস্থিত এক পুলিশ কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।  

গত ২৫ জানুয়ারি আদালত সিআইডিকে আজকের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিল।

২০২৫ সালের ১২ ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় প্রচারণা চালানোর সময় হাদিকে গুলি করা হয়। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের পল্টন থানায় ১৪ ডিসেম্বর হত্যাচেষ্টা মামলা করেছিলেন। পরে এটা হত্যা মামলায় রূপান্তর করা হয়।

চলতি বছরের ৬ জানুয়ারি তদন্ত কর্মকর্তা ডিএমপি ডিবির পরিদর্শক ফয়সাল আহমেদ মামলার প্রধান আসামি ফয়সাল করিম, তার পরিবারের চার সদস্য এবং আরও ১২ জনের নাম উল্লেখ করে অভিযোগপত্র দাখিল করেন।

Popular

More like this
Related

খিলগাঁওয়ে প্রাইভেট কারের ধাক্কায় রিকশাচালক নিহত

রাজধানীর খিলগাঁওয়ে মেরাদিয়া বাজার এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় শাহিন...

চলে গেলেন গডফাদার সিনেমার অভিনেতা রবার্ট ডুভাল

নানা কারণে মারিও পুজোর উপন্যাস দ্য গডফাদার খ্যাতি অর্জন...

যে দল নারীদের অসম্মানিত করেছে, তাদের কাছে দেশ নিরাপদ নয়: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে যে রাজনৈতিক...

মব সহিংসতা নিয়ন্ত্রণ করতে না পারলে নির্বাচনে প্রভাব পড়বে: টিআইবি

সরকার মব সহিংসতা নিয়ন্ত্রণে আনতে না পারলে আগামী ১২...