হরমুজ প্রণালি খোলা রাখতে বিভিন্ন দেশকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান ট্রাম্পের

Date:

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি খোলা রাখতে বিভিন্ন দেশকে যুদ্ধ জাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আজ শনিবার নিজের মালিকাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান ট্রাম্প।

বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বৈশ্বিক তেল সরবরাহের এই গুরুত্বপূর্ণ পথটি ব্যাহত হচ্ছে।

পোস্টে ট্রাম্প লিখেছেন, ইরানের হরমুজ প্রণালি বন্ধ করার প্রচেষ্টায় যেসব দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তারাই যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে যুদ্ধ জাহাজ পাঠাবে।

তিনি বলেন, তিনি আশা করেন যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া এবং অন্যান্য দেশ ওই এলাকায় জাহাজ পাঠাবে।

ট্রাম্প দাবি করেন, ‘আমরা ইতোমধ্যে ইরানের সামরিক সক্ষমতা শতভাগ ধ্বংস করেছি। তবে তারা যতই পরাজিত হোক না কেন, এই জলপথে ড্রোন, মাইন বা স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাতে পারে।’

তিনি আরও বলেন, হরমুজ প্রণালির উপকূলজুড়ে হামলা চালিয়ে ইরানি নৌযানগুলোকে ধ্বংস করবে যুক্তরাষ্ট্র।

Popular

More like this
Related

বাংলাদেশ আইসিটি স্টেকহোল্ডারস অ্যালায়েন্সের ইফতার ও নেটওয়ার্কিং অনুষ্ঠিত

বাংলাদেশ আইসিটি স্টেকহোল্ডারস অ্যালায়েন্স (বিসা)-এর উদ্যোগে আইসিটি খাতের বিভিন্ন...

যুক্তরাষ্ট্র-দ. কোরিয়ার মহড়া চলাকালে উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া চলাকালে পূর্ব...

গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হয়েছে: সড়কমন্ত্রী

সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, গণপরিবহনের জন্য...

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সাহায্য করা ফিলিপ সাংমা ভারতে গ্রেপ্তার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান দুই...