হরমুজ প্রণালির মাইন অপসারণে লাগতে পারে ৬ মাস: পেন্টাগন

Date:

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণে প্রায় ছয় মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।

বার্তা সংস্থা এপির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

এপির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারা মঙ্গলবার হাউস আর্মড সার্ভিস কমিটির এক গোপন বৈঠকে এই তথ্য তুলে ধরেন। বৈঠকে উপস্থিত এক সূত্রের বরাতে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ওই ব্রিফিং শেষে মার্কিন আইনপ্রণেতাদের মধ্যে ‘উত্তরের চেয়ে প্রশ্নই বেশি’ তৈরি হয়েছে। তারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের খরচ, কৌশল ও লক্ষ্য নিয়ে একাধিক প্রশ্ন তুললেও সেসবের সন্তোষজনক জবাব পাওয়া যায়নি।

বৈঠকে যুদ্ধের শুরুতে ইরানে একটি স্কুলে হামলার বিষয়টিও উঠে আসে। ওই হামলায় প্রায় ১৬৫ জন নিহত হন, যাদের বেশিরভাগই ছিল স্কুলছাত্রী। তবে এ সম্পর্কিত প্রশ্নগুলোরও স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

Popular

More like this
Related

‘গুপ্ত’ শব্দচয়ন প্রধানমন্ত্রী পদের সঙ্গে যায় না: সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ছাত্রশিবির...

নতুন কেনা অ্যান্ড্রয়েড ফোনে থাকতে পারে ভাইরাস, করতে পারে যেসব ক্ষতি

নতুন স্মার্টফোন কিনে চালু করার আগেই সেটিতে ক্ষতিকর সফটওয়্যার...

কোনো দলের কাছেই কি সাংবাদিকরা নিরাপদ?

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা নতুন করে...

৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ

ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ থেকে ২৯...