হবিগঞ্জে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

Date:

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কদমতলী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তবে নিহত তিনজনের পরিচয় জানাতে পারেননি তিনি।

সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কুমিল্লা থেকে সিলেটের উদ্দেশে আসা রয়েল পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান, জানান শুভ।

তিনি বলেন, ‘গুরুতর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতাল ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’

‘বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। আহত অনেকের হাত-পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে,’ বলেন এই পুলিশ কর্মকর্তা।

শুভ রঞ্জন চাকমা আরও বলেন, ‘দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনাকবলিত বাস দুটি রাস্তা থেকে সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।’

Popular

More like this
Related

গালফ ফুড ফেয়ারে ৫৫ লাখ ডলারের রপ্তানি ক্রয়াদেশ পেল প্রাণ

বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্যপণ্যের মেলা গালফ ফুড ফেয়ারে ৫৫...

‘আমি আমজনতার অভিনেতা, পরিচালকও হতে চাই আমজনতার’

ঢাকা থিয়েটারের সঙ্গে যুক্ত আছেন কয়েক দশক ধরে। হুমায়ূন...

সিডনির বিচে হামলাকারীদের একজন ভারতীয়: পুলিশ

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই বিচে ইহুদি ধর্মীয় উৎসব হানুক্কা চলাকালে...

দুইবার আইপিএলজয়ী রাসেলসহ যাদেরকে ছেড়ে দিল কলকাতা

আন্দ্রে রাসেলের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের দীর্ঘ সম্পর্কের ইতি...