হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪

Date:

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও পিকআপের সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। আজ রোববার ভোরে উপজেলার আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ঘটনাটি আজ ভোররাতের দিকে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Popular

More like this
Related

লিগ কাপ ফাইনাল ম্যান সিটির ‘সামর্থ্য প্রমাণের বড় পরীক্ষা’, বলছেন গার্দিওলা

গার্দিওলা মনে করেন, লিগ কাপের ফাইনালে আর্সেনালের বিপক্ষে লড়াইটি...

ফেনীতে যানবাহনের জটলায় বাসের ধাক্কা, নিহত ৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় যানবাহনের জটলায় দ্রুতগতির বাসের...

কুমিল্লায় নিহত ১২ জনের পরিচয় মিলেছে

কুমিল্লায় লেভেল ক্রসিংইয়ে উঠে পড়া বাসে ট্রেনের ধাক্কায় নিহত...

হলে হলে ছুটছেন তারকারা

অনেক দিন ধরেই ঈদে বড় বাজেটের সিনেমা মুক্তি পাওয়ার...