হবিগঞ্জের মাধবপুরে তাহেরীর ওয়াজ মাহফিল ঘিরে ১৪৪ ধারা

Date:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিমুলঘর এলাকায় ইসলামী বক্তা গিয়াস উদ্দিন তাহেরীর একটি ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

জানা যায়, এই ওয়াজ মাহফিলের আয়োজন করেছিল ‘আহলে সুন্নাত ওয়াল জামাত’ নামের একটি সংগঠন। তবে একই সময়ে ওই স্থানে ‘নূরে মদিনা গাউছিয়া’ নামের আরেকটি সংগঠনের ব্যানারে ওয়াজ মাহফিলের পোস্টার সাঁটানো হলে স্থানীয় প্রশাসন মাহফিল বন্ধের উদ্যোগ নেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাসেম ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেন।

‘নূরে মদিনা গাউছিয়া’র ব্যানারে যে ওয়াজ মাহফিলের কথা বলা হয়েছে, সেখানে সভাপতি হিসেবে স্থানীয় মসজিদের ইমাম রোকন উদ্দিন সালেহীর নাম ছিল। তবে তার দাবি, তার নাম ব্যবহার করে যে পোস্টার তৈরি করা হয়েছে, তা সম্পূর্ণ ভুয়া। এমন কোনো মাহফিলের ব্যাপারে তিনি কিছুই জানেন না।

তিনি আরও জানান, প্রকৃত মাহফিলটির আয়োজন করছে মুফতি মোজাম্মেল হকের নেতৃত্বাধীন কমিটি। এতে প্রধান বক্তা হিসেবে থাকার কথা ছিল গিয়াস উদ্দিন তাহেরীর।

মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে মুফতি মোজাম্মেল হক মাসুমী অভিযোগ করে বলেন, ‘একটি চক্র প্রশাসনকে বিভ্রান্ত করে আমাদের মাহফিল বন্ধ করার চেষ্টা করছে। আমরা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছি। প্রয়োজনে আমরা আইনি ব্যবস্থায় যাব।’

স্থানীয় ইউপি সদস্য কামাল মিয়া বলেন, ‘তাহেরীর মাহফিলকে বাধাগ্রস্ত করতেই একটি চক্র এ কাজ করেছে। আমরা প্রশাসনকে বলেছিলাম ১৪৪ ধারার প্রয়োজন ছিল না। আমরা চাই মাহফিলটি হোক।’

এ বিষয়ে ইউএনও জাহিদ বিন কাসেম বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না হয়, সে জন্যই ১৪৪ ধারা জারি করা হয়েছে।’

Popular

More like this
Related

স্বপ্ন’র গ্রাহক তথ্য হ্যাক, ১৫ লাখ ডলার দাবি হ্যাকারদের

দেশের জনপ্রিয় সুপারশপ চেইন ‘স্বপ্ন’র গ্রাহক ডেটাবেজ হ্যাকের অভিযোগ...

গাজীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে নিহত ১, আহত ৩

গাজীপুর মহানগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে এক ব্যক্তিকে হত্যার...

হারানো ট্রফি ও এক চতুষ্পদ হিরো: যখন ফুটবল বিশ্বকে বাঁচিয়েছিল ‘পিকলস’

মাঠের লড়াই শুরু হতে তখনও মাস চারেক বাকি। ফুটবল...

চাটমোহর স্টেশনে চলন্ত ট্রেন থেকে পড়ে পুলিশ সদস্য আহত

পাবনার চাটমোহর রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে মো....