হঠাৎ কমলো তাপমাত্রা, তুষারে ঢাকা সৌদি আরবের বিভিন্ন অঞ্চল

Date:

তাপমাত্রা হঠাৎ কমে যাওয়ায় সৌদি আরবের উত্তর ও মধ্যাঞ্চলের বিভিন্ন অঞ্চলে তুষারপাত হয়েছে। 

গত বুধবার ও বৃহস্পতিবার বিরূপ আবহাওয়ার প্রভাবে মরুভূমি-ঘেরা পাহাড় ও উঁচু এলাকাগুলো তুষারে ঢেকে যায় বলে জানিয়েছে সংবাদমাধ্যম আরব নিউজ।

সৌদি প্রেস এজেন্সির দেওয়া তথ্যমতে, দেশটির উত্তর ও মধ্যাঞ্চলের প্রায় ২ হাজার ৬০০ মিটার পাহাড় তুষারে ঢাকা পড়ে। 

হাইল অঞ্চলের কিছু অংশ এবং রাজধানী রিয়াদের উত্তরেও তুষারপাতের খবর পাওয়া গেছে।

এ ছাড়া রিয়াদ, কাসিম, আলউলা ও আশপাশের কয়েকটি এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। 

জাতীয় আবহাওয়া কেন্দ্রের মুখপাত্র হুসেইন আল-কাহতানি আরব নিউজকে বলেন, এ ধরনের তুষারপাত সৌদি আরবে খুবই বিরল ঘটনা এবং দীর্ঘ সময় পর এমন দৃশ্য দেখা গেছে।

বিরূপ আবহাওয়ার প্রেক্ষাপটে সৌদি সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ সবাইকে উপত্যকা ও খোলা এলাকায় না যাওয়ার পরামর্শ দিয়েছে।

আরব নিউজের তথ্য অনুযায়ী, তুষারপাত দেখতে বহু মানুষ ভিড় করছেন। এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Popular

More like this
Related

সালমান এফ রহমান ও সংশ্লিষ্ট ১৭ প্রতিষ্ঠান ৫ বছরে ৯৭ মিলিয়ন ডলার পাচার করেছে: সিআইডি

সালমান এফ রহমান ও তার সংশ্লিষ্ট ১৭টি প্রতিষ্ঠান বৈদেশিক...

বেগম রোকেয়ার ‘সুলতানাস ড্রিম’ আসছে স্টার সিনেপ্লেক্সে

বাঙালি মুসলমান নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের...

‘দ্য লাস্ট লেটার’

ডেনমার্কের ডাকবিভাগ আগামী ৩০ ডিসেম্বর যখন শেষ চিঠিটি পৌঁছে...

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই বদল

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে আগে...