স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

Date:

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। 

গতকাল মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশ ও ভারতে সাশ্রয়ী স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে এআই-সক্ষম পরিষেবা, ওষুধ শিল্পের সঙ্গে সংযোগ এবং চিকিৎসা শিক্ষাসহ স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন তারা।

আলোচনার সময় উভয় পক্ষ অভিন্ন অগ্রাধিকার ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সক্ষমতা বৃদ্ধি, ওষুধ শিল্পের সঙ্গে সংযোগ, চিকিৎসা শিক্ষা এবং ডিজিটাল স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। 

তারা জনস্বাস্থ্য খাতে ভারত-বাংলাদেশ সহযোগিতা সুদৃঢ়করণ, চিকিৎসা-বিষয়ক গবেষণা ও উন্নত চিকিৎসা সেবার ক্ষেত্রে বিনিময়, ক্যান্সার চিকিৎসা, ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি এবং উভয় দেশের জনগণের জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবার চাহিদা পূরণে জনকেন্দ্রিক উদ্যোগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। 

বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত উপস্থিত ছিলেন।

Popular

More like this
Related

ব্রাহ্মণবাড়িয়ায় ফেসবুক পেজ অ্যাডমিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার একটি স্থানীয় ফেসবুক পেজের অ্যাডমিনকে গতকাল...

ইরানের ‘পানি অস্ত্র’ ব্যবহারের হুমকিতেই কি পিছিয়ে গেলেন ট্রাম্প

‘সবার জন্য হরমুজ খুলে না দিলে’ ইরানের বিদ্যুৎ ব্যবস্থা...

অনিবার্য কারণে এলএনজি সরবরাহে অক্ষমতার ঘোষণা দিয়েছে কাতারএনার্জি

ইরানের নিরবচ্ছিন্ন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বড় আকারে ক্ষতির...

বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে পড়বেন ‘জুলাই অভ্যুত্থানে’ শহীদের সন্তান ও আহত শিক্ষার্থীরা

গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদদের সন্তান এবং আহত ও...