স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন

Date:

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন।

আজ শনিবার সিঙ্গাপুরের স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দিলারা হাফিজের বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে স্বামী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

সূত্র জানিয়েছেন, আগামীকাল রোববার সন্ধ্যায় তার মরদেহ দেশে পৌঁছাবে। সোমবার সকাল ১১টা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এবং দুপুরে (বাদ জোহর) সেনানিবাসে কেন্দ্রীয় মসজিদে দিলারা হাফিজের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

তারপর বনানী সামরিক বাহিনীর কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

দিলারা হাফিজ শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন। তিনি ইডেন মহিলা কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তী সময়ে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা দপ্তরের মহাপরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন।

Popular

More like this
Related

দেশের গণ্ডি পেরিয়ে ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘দম’

এবারের ঈদে সারা দেশে মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমা। এর...

রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ ভেন্টিলেটরের অভাবে শিশুদের মৃত্যুর...

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মারিয়মকে নিয়ে পোস্ট দিয়ে বিপাকে নাসিম

পাকিস্তান সুপার লিগ-পিএসএলে মাঠে নামার আগেই বড়সড় বিতর্কে জড়িয়েছেন...

চার দিনের সফরে নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি

চার দিনের সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো....