স্টেডিয়াম থেকে ‘লক আউট’, তবুও ম্যাচ নিয়ে আশাবাদী ভারত

Date:

নিজেদের স্টেডিয়ামেই প্রবেশ করতে না পারার মতো অস্বস্তিকর ঘটনার পরও শেষ পর্যন্ত মাঠে গড়াচ্ছে ভারতের ম্যাচ। ২০২৭ এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি যথারীতি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন।

আগামী ৩১ মার্চের এই ম্যাচকে ঘিরে তৈরি হয়েছিল চরম বিব্রতকর পরিস্থিতি। কোচ খালিদ জামিল এবং কয়েকজন খেলোয়াড়কে কোচি’র জওহরলাল নেহেরু স্টেডিয়ামে প্রবেশ করতে দেওয়া হয়নি। ফলে বৃহস্পতিবার নির্ধারিত সংবাদ সম্মেলনও বাতিল করতে হয়।

স্থানীয় গণমাধ্যমের খবরে জানা যায়, স্টেডিয়াম কর্তৃপক্ষকে বাধ্যতামূলক নিরাপত্তা জামানত পরিশোধ না করায় কেরেলা ফুটবল অ্যাসোসিয়েশন এই জটিলতার সৃষ্টি করে। শহর কর্তৃপক্ষের মালিকানাধীন স্টেডিয়ামে এই অর্থ জমা না দেওয়ায় প্রবেশাধিকার বন্ধ রাখা হয়।

তবে এই অঘটন সত্ত্বেও ম্যাচ নিয়ে আশাবাদী ভারতের ফুটবল ফেডারেশন। এক বিবৃতিতে এআইএফএফ জানায়, ‘আমরা বিশ্বাস করি, কেরালা ফুটবল অ্যাসোসিয়েশন দ্রুতই স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে। নির্ধারিত সময়ের মধ্যেই সব সমস্যা মিটে যাবে।’

এর মধ্যেই ভারতের এশিয়ান কাপ খেলার স্বপ্ন কার্যত শেষ হয়ে গেছে। এএফসি এশিয়ান কাপের পরবর্তী আসরে জায়গা পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ফিফা র‍্যাঙ্কিংয়েও ভারতের অবস্থান এখন অনেক নিচে, ১৪১ নম্বরে।

সম্প্রতি নারী দল নিয়েও সমালোচনার মুখে পড়েছে এআইএফএফ। চলতি মাসে এশিয়ান কাপে খেলতে গিয়ে সঠিক মাপের জার্সি না পেয়ে বিপাকে পড়েন নারী ফুটবলাররা। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ায় স্থানীয়ভাবে জার্সি সংগ্রহ করতে হয় তাদের।

মাঠের পারফরম্যান্সেও হতাশা ছিল স্পষ্ট। গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ হেরে বিদায় নেয় ভারত। এর মধ্যে চ্যাম্পিয়ন জাপান নারী ফুটবল দলের কাছে ১১-০ গোলের বড় ব্যবধানে হারের ঘটনাও ছিল।

Popular

More like this
Related

সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে গেলে স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠা অসম্ভব নয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা যদি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই...

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে বাধা সৃষ্টিকারী আইন পর্যালোচনা করা হচ্ছে: তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার বাধা সৃষ্টিকারী আইন পর্যালোচনার মাধ্যমে...

রাফিনিয়াকে নিয়ে বড় দুশ্চিন্তায় বার্সেলোনা

রাফিনিয়ার শারীরিক অবস্থা নিয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে বার্সেলোনা...

মৌলভীবাজারে ‘চিকিৎসা’ অবহেলায় কিশোরীর মৃত্যুর অভিযোগ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় চিকিৎসার অবহেলায় এক কিশোরীরের মৃত্যুর অভিযোগ...