সোনারগাঁয়ে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৪ জন

Date:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্যাসের চুলা থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।

আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে পাটাত্তা গ্রামে একটি ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন—আলাউদ্দিন (৩৫), তার দুই মেয়ে শিফা আক্তার (১৪) ও সিমলা আক্তার (৪) এবং তার মা জরিনা বেগম (৬৫)।

আলাউদ্দিনের বোন সালমা আক্তার জানান, ভোরে আলাউদ্দিন ওয়াশরুমে যাওয়ার সময় তাদের রান্নাঘরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে ঘরে থাকা তিনজনও দগ্ধ হন। তার ধারণা, রান্নাঘরের গ্যাসচুলা থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, বাইরে থেকে দরজা বন্ধ থাকায় তারা দ্রুত বের হতে পারেননি। পরে চিৎকার শুনে প্রতিবেশীরা এসে দরজা ভেঙে তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যায়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, ‘চারজনকে সকালেই আমাদের ইনস্টিটিউটে আনা হয়েছে। তাদের মধ্যে আলাউদ্দিনের ৪০ শতাংশ, শিফার ১২ শতাংশ, সিমলার ৩০ শতাংশ এবং জরিনা বেগমের ২০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবাইকে ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

Popular

More like this
Related

বিশ্বকাপের আগে বড় চমক: জিম্বাবুয়ের বোলিং পরামর্শক ওয়ালশ

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের বোলিং আক্রমণকে...

নির্বাচনের পর ঢাকায় দূতাবাস খুলবে আজারবাইজান

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের দুই কন্যা—লায়লা আলিয়েভা ও আরজু...

সিলেটকে হারিয়ে প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত রাজশাহীর

প্রথম কোয়ালিফায়ারের স্বপ্ন টিকিয়ে রাখতে এই ম্যাচে জয়ের কোনো...

অন্তর্বর্তী সরকারে সন্তুষ্ট ৫৪ শতাংশ মানুষ, উদ্বেগ বেশি দুর্নীতি ও কর্মসংস্থানে

অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার প্রায় ১৫ মাসের...