সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার সময় আটক ৭

Date:

সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় ঢুকে মাছ ও কাঁকড়া ধরার অভিযোগে সাত জেলেকে আটক করেছে বন বিভাগ।

আজ রোববার দুপুর ১২টার দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্য মান্দারবাড়িয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। দ্য ডেইলি এ তথ্য নিশ্চিত করেছেন পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা ফজলুল হক।

আটকরা হলেন—বাগেরহাট জেলার মংলা উপজেলার উলবুনিয়া গ্রামের বাসিন্দা মো. মহসিন শেখ (৪০), একই গ্রামের মো. মোশারফ শেখ (৪০), ইব্রাহিম শেখ (৩০), মো. ইয়ামিন মোসাল্লি (১৮), দক্ষিণ হলদিবুনিয়া গ্রামের মো. একরাম শেখ (২৪), চাঁদপাই গ্রামের মো. শওকত আলী ফকির (৫৫) ও আন্ধারিয়া গ্রামের মো. সাফারাত ফকির (৪৫)।

রেঞ্জ কর্মকর্তা ফজলুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, অভয়ারণ্য মান্দারবাড়িয়া এলাকায় ঢুকে একদল জেলে মাছ ও কাঁকড়া ধরছেন। পরে অভিযান চালিয়ে সাত জেলেকে আটক করা হয়। এ সময় তাদের ইঞ্জিনচালিত নৌকাসহ মাছ শিকারের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় মান্দারবাড়িয়া টহল ক্যাম্পের বনপ্রহরী সিকদার মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মামলা করেছেন। সাত জেলেকে সাতক্ষীরা আদালতে সোপর্দ করা হয়েছে।

 

Popular

More like this
Related

ভারতে খেলতে আইসিসির অযৌক্তিক চাপ মানবে না বাংলাদেশ: আসিফ নজরুল

ভারতে খেলতে বাধ্য করতে আইসিসি যদি কোনো অযৌক্তিক চাপ...

কারাবন্দী ৪ সাংবাদিকের মুক্তি চেয়ে প্রধান উপদেষ্টাকে সিপিজের চিঠি

আন্তর্জাতিক মানবাধিকার দিবস সামনে রেখে বাংলাদেশে কারাবন্দী চার সাংবাদিককে...

রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন ক্লপ

রিয়াল মাদ্রিদ থেকে জাভি আলনসোর বিদায়ের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া...

‘শান্তিচুক্তির’ এক মাসের মাথায় ঢাকা ও আইডিয়াল কলেজের মধ্যে সংঘর্ষ

মারামারি বন্ধ ও 'ভ্রাতৃত্ববোধ' গড়ে তোলার লক্ষ্যে এক মাস...