সিরিজ খেলতে ঢাকায় নিউজিল্যান্ডের প্রথম বহর

Date:

বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলতে নিউজিল্যান্ড ক্রিকেট দলের প্রথম বহর ঢাকায় পৌঁছেছে।  নিউজিল্যান্ড স্কোয়াডের বাকি সদস্যদের আজ রাত ১১টার দিকে পৌঁছানোর কথা রয়েছে।

সূচি অনুযায়ী,  ১৭ এপ্রিল মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২০ এপ্রিল একই ভেন্যুতে হবে দ্বিতীয় ম্যাচ। ২৩ এপ্রিল চট্টগ্রামে হবে সিরিজের শেষ ম্যাচ। 

ওয়ানডে সিরিজ শেষের পর মাসের শেষভাগে টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দল দুটি।

বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ততার কারণে কিউইদের নিয়মিত একাদশের অন্তত ১০ জন খেলোয়াড়কে এই সফরে পাওয়া যাচ্ছে না। এই প্রসঙ্গে নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম জানান, নিয়মিত খেলোয়াড়দের অনুপস্থিতি তরুণ ও কম অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটারদের জন্য নিজেদের প্রমাণের একটি বড় সুযোগ তৈরি করবে।

নিউজিল্যান্ড ওয়ানডে স্কোয়াড: টম ল্যাথাম (অধিনায়ক), মোহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রুর্ক, বেন লিস্টার, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার ও উইল ইয়াং।

নিউজিল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড: টম ল্যাথাম (অধিনায়ক), কাটিন ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, বেভন জ্যাকবস, নিক কেলি, জেডেন লেনক্স, টিম রবিনসন, বেন লিস্টার, নাথান স্মিথ, ইশ সোধি ও ব্লেয়ার টিকনার।

Popular

More like this
Related

‘এটি স্রেফ ডাকাতি’: রেফারিকে ধুয়ে দিলেন বার্সা ফরোয়ার্ড রাফিনহা

অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বার্সেলোনার বিদায়ের...

আশা ভোসলের সঙ্গে দুইবার দেখা হয়েছিল: রফিকুল আলম

ভারতীয় প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোসলে। সুর দিয়ে জয় করেছেন...

বিচার বিভাগের স্বাধীনতাসংক্রান্ত অধ্যাদেশ বাতিলে ক্ষুব্ধ টিআইবি

সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও পৃথক সচিবালয় বিষয়ক দুইটি...

২ বছর পর ছন্দ ফিরছে বৈশাখের বেচাকেনায়

পহেলা বৈশাখ ঘিরে দুই বছর পর দেশে পোশাকের বিক্রিতে...