সিরাজগঞ্জে খাস পুকুর দখল নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ১০

Date:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সরকারি পুকুর দখলকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে অন্তত দুইজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।

আজ সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এ সংঘর্ষ হয়।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, গ্রামের তিনটি খাস পুকুর থেকে মাছ ধরা নিয়ে দুটিপক্ষের মধ্যে আগে থেকেই উত্তেজনা ছিল। দীর্ঘদিনের সেই উত্তেজনার জেরেই আজ সংঘর্ষ হয়।

সংঘর্ষে ১০ থেকে ১৫ জন আহত হলে তাদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানায়, বিকেলে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়। তারা হলেন—কানাদিঘী গ্রামের মো. ইসমাইল হোসেন (৭০) ও নকতি গ্রামের মো. আব্দুস সালাম (৫৫)।

অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল জানান, বর্তমানে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সহিংসতা রোধে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
 

Popular

More like this
Related

নির্বাচনের ২ দিন আগে ড. ইউনূসকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে প্রজ্ঞাপন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন আগে অধ্যাপক মুহাম্মদ...

নারায়ণগঞ্জে চুরির অভিযোগ তুলে ৩ নারীর চুল কেটে গাছে বেঁধে মারধর

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় চুরির অভিযোগে তিন নারীর চুল কেটে...

দমে থাকছেন জাহিদ হাসান

গত বছর ঈদে ‘উৎসব’ সিনেমায় অভিনয় করে তুমুল আলোচনায়...

দুবাইয়ে আটকে থাকা যাত্রীদের জন্য বিশেষ ফ্লাইট চালুর সিদ্ধান্ত

দুবাইয়ে আটকে থাকা যাত্রীদের জন্য সীমিত সংখ্যক বিশেষ ফ্লাইট...