সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা

Date:

বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৬৪ কর্মকর্তাকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। 

গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

উপসচিব আমিনুল ইসলামের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর ৫(বি) বিধি অনুযায়ী এই কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়েছে।

পদোন্নতিপ্রাপ্ত এই কর্মকর্তারা এখন থেকে জাতীয় বেতন স্কেল ২০১৫-এর ষষ্ঠ গ্রেডে (৩৫,৫০০-৬৭,০১০ টাকা) বেতন ও অন্যান্য সুবিধা পাবেন।

পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই কর্মকর্তারা বর্তমান কর্মস্থলে স্ব স্ব পদে কর্মরত থাকবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।  

Popular

More like this
Related

মুন্সীগঞ্জে পরিযায়ী পাখি শিকার: সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা

মুন্সীগঞ্জের গজারিয়ায় বিপুল পরিমাণ পরিযায়ী পাখি শিকারের দায়ে ছয়জনকে...

‘মন্ত্রীর বউ হিসেবে আমাকে দর্শকরা একশোতে একশো দিয়েছেন’

আজমেরী হক বাঁধন অভিনীত নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ এবারের...

রক্তে লেখা কাব্যগাথা: মুক্তিযুদ্ধে শহীদ কবি মেহেরুননেসা

১৯৭১ সালের ২৩ মার্চ। পাকিস্তান দিবস প্রত্যাখ্যান করে এদেশের...

‘শত্রুভাবাপন্ন’ দেশে ক্রীড়া দল পাঠানো নিষিদ্ধ করল ইরান

​সৌদি আরবে ইরানি ও আমিরাতি ক্লাবের মধ্যকার একটি নির্ধারিত...