সিঙ্গাপুর উপকূলে মার্কিন রণতরী শনাক্ত, মধ্যপ্রাচ্যে মোতায়েনের ইঙ্গিত

Date:

মধ্যপ্রাচ্যে সেনা সদস্যদের বহনকারী একটি মার্কিন যুদ্ধজাহাজ সিঙ্গাপুরের কাছাকাছি মালাক্কা প্রণালির দিকে অগ্রসর হয়েছে। এটি মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হতে পারে।

সংবাদ মাধ্যম সিএনএন জানায়, আজ মঙ্গলবার সামুদ্রিক ট্র্যাকিং তথ্য থেকে এ ইঙ্গিত মিলেছে।

সিএনএনের দেখা অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেমের (এআইএস) ডেটা অনুযায়ী, জল এবং স্থল—উভয় আক্রমণে সক্ষম জাহাজ ইউএসএস ত্রিপোলি মঙ্গলবার সকালে দক্ষিণ চীন সাগরের দক্ষিণ-পশ্চিম প্রান্তে সিঙ্গাপুরের দিকে অগ্রসর হচ্ছিল।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, মার্কিন নৌবাহিনীর জাহাজগুলো সাধারণত এআইএস ট্রান্সপন্ডার বন্ধ রেখে চলাচল করে। তবে সিঙ্গাপুরের মতো ব্যস্ত নৌপথে নিরাপদ চলাচলের জন্য তারা কখনো কখনো অবস্থান প্রকাশ করে।

পরিকল্পনা সম্পর্কে অবগত তিন কর্মকর্তার বরাতে সিএনএন জানায়, পেন্টাগন নির্দেশ দেওয়ার পর ত্রিপোলি জাহাজটি প্রায় ২ হাজার ২০০ সদস্যের একটি বাহিনী নিয়ে যাত্রা করছে।

মার্কিন নৌবাহিনীর সপ্তম ও পঞ্চম নৌবহরের কাছে এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হয়েছে বলে জানায় সিএনএন।

কর্মকর্তারা জানান, ইউনিটটিকে মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে। তবে কোথায় মোতায়েন করা হবে বা কী কাজে ব্যবহার করা হবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।

এই বাহিনী চারটি উপাদান নিয়ে গঠিত—কমান্ড, স্থল যুদ্ধ, আকাশ যুদ্ধ এবং লজিস্টিক যুদ্ধ। এদের স্থল ও আকাশ যুদ্ধ সক্ষমতা রয়েছে এবং কিছু ইউনিট বিশেষ অভিযানের জন্য প্রশিক্ষিত।

মেরিনট্রাফিক ডটকমের তথ্য অনুযায়ী, ‘অজ্ঞাত মার্কিন যুদ্ধজাহাজ’ হিসেবে চিহ্নিত একটি জাহাজ ১১ মার্চ জাপানের ওকিনাওয়া থেকে যাত্রা করে দক্ষিণ চীন সাগর পাড়ি দিয়ে মঙ্গলবার সকালে প্রায় ২২ মাইল গতিতে সিঙ্গাপুরের কাছাকাছি পৌঁছায়।

জাপানের সাসেবোতে অবস্থানরত ত্রিপোলি প্রায় ৮৫০ ফুট দীর্ঘ এবং ৪৫ হাজার টন ওজনের একটি উভচর আক্রমণ জাহাজ, যা ছোট আকারের বিমানবাহী রণতরীর মতো কাজ করে। এতে এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান, এমভি-২২ অসপ্রে পরিবহনযান এবং সৈন্যদের তীরে নামানোর জন্য অবতরণযান বহন করা যায়।

Popular

More like this
Related

ইরানের নিরাপত্তা প্রধান লারিজানির ‘মৃত্যুর দাবি’ নিয়ে যা জানা গেল

ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলি লারিজানি ‘নিহত’ হয়েছেন বলে...

কিউবা ‘দখলে নিতে চান’ ট্রাম্প

কঠোর তেল নিষেধাজ্ঞায় তীব্র বিদ্যুৎ সংকটে থাকা কিউবাকে ‘দখলে...

ঈদের ব্যস্ততা উপভোগ করছেন কর্ণিয়া

গানের জগতে দেড় দশক পার করেছেন জাকিয়া সুলতানা কর্ণিয়া।...

ফুটবলের গতি বেড়েছে, জাদু কি কমেছে? আনচেলত্তির প্রশ্ন

ফুটবল এখন আগের চেয়ে দ্রুত, শারীরিকভাবে আরও শক্তিশালী, প্রযুক্তিতে...