সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাসের এয়ার অ্যাম্বুলেন্স

Date:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে।

আজ রোববার সকাল প্রায় ১১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়।

মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সকাল প্রায় ১১টা ২০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ছেড়ে গেছে। পরিবারের পক্ষ থেকে আমরা দেশবাসীর কাছে তার জন্য দোয়া কামনা করছি।’

মির্জা আব্বাসের সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্সে রয়েছেন তার স্ত্রী আফরোজা আব্বাস এবং তাদের বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস।

গত ১১ মার্চ ঢাকার-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারালে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

পরে সেখানে তার মস্তিষ্কে দুটি অস্ত্রোপচার করা হয়।

তার শারীরিক অবস্থার তেমন উন্নতি না হওয়ায় চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেন।

Popular

More like this
Related

‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’

সংবিধানে কোনো অস্তিত্ব না থাকায় রাষ্ট্রপতি সংবিধান সংস্কার পরিষদের...

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করায় জামায়াত আমিরের উদ্বেগ

নির্ধারিত সময়সীমার মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না...

সংবিধান সংস্কার পরিষদের ব্যাপারে সাড়া নেই বিএনপিতে, আইনি জটিলতার আশঙ্কা

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা না হলে রাজপথে নামার...

হরমুজে যুদ্ধজাহাজ পাঠাতে ট্রাম্পের আহ্বানে সাড়া দেয়নি কেউ

ইরান মধ্যপ্রাচ্যের তেল পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিকে কার্যত...