সিঙ্গাপুরের কাছে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ

Date:

এশিয়ান কাপে খেলার স্বপ্ন আগেই শেষ হয়ে গিয়েছিল, অন্যদিকে প্রতিপক্ষ সিঙ্গাপুর আগের ম্যাচেই নিশ্চিত করে ফেলেছিল মূল পর্বের টিকিট। বাছাইপর্বের শেষ ম্যাচটি তাই ছিল কেবলই নিয়মরক্ষার। এমন ম্যাচে প্রতিপক্ষের মাঠে গিয়ে একাধিক সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত হতাশায় পুড়েছেন হামজা চৌধুরীরা।

মঙ্গলবার সিঙ্গাপুরের মাঠে স্বাগতিকদের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। প্রথমার্ধে ম্যাচের একমাত্র গোলটি করেন হারিশ স্টুয়ার্ট।

ম্যাচের শুরুতে বল দখলে এগিয়ে থেকে আক্রমণে যায় বাংলাদেশ। ১৫ মিনিটে আসে প্রথম সুযোগ। সাদ উদ্দিনের ক্রস থেকে শমিত সোমের হেড লক্ষ্যভ্রষ্ট হয়ে বারের ওপর দিয়ে চলে যায়। ২০ মিনিটে সিঙ্গাপুরের হয়ে গোলের সম্ভাবনা তৈরি করেছিলেন এহসান ফান্দি।

২৪ মিনিটে সোহেল রানার শটও জালের ঠিকানা খুঁজে পায়নি। তবে ৩১ মিনিটে প্রতি-আক্রমণ থেকে সাফল্য পায় স্বাগতিকরা। বাঁ দিক থেকে বক্সে ঢুকে গ্লেনের নেওয়া শট মিতুল মারমা প্রতিহত করলেও ফিরতি বলে হারিশ স্টুয়ার্ট লক্ষ্যভেদ করেন।

বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া চেষ্টা চালায় বাংলাদেশ। প্রতিপক্ষের ওপর প্রবল চাপ তৈরি করলেও ডি-বক্সে গিয়ে খেই হারাতে থাকে দলটি। ৭৫ মিনিটে সাদ উদ্দিনের ক্রস থেকে বল পেয়ে বক্সের বাইরে মারেন হামজা চৌধুরী। ৭৯ মিনিটে হামজার কাছ থেকে বল পেয়ে মিরাজুল ইসলামের নেওয়া শটটি বারে লেগে ফিরে আসলে হারের গ্লানি নিয়েই মাঠ ছাড়তে হয় লাল-সবুজদের।

এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের গ্রুপে পাঁচ ম্যাচ খেলে দুই ড্র, দুই হার ও এক জয়ে ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে বাংলাদেশ। সমান পয়েন্ট থাকলেও হেড টু হেডে পিছিয়ে থাকায় ভারত হয়েছে চতুর্থ।

Popular

More like this
Related

মধ্যপ্রাচ্যে মেটা, গুগল ও অ্যাপলসহ মার্কিন প্রযুক্তি কোম্পানিতে হামলার হুমকি ইরানের

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মধ্যপ্রাচ্যে মেটা, গুগল...

ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স, সমালোচনায় মুখর ট্রাম্প

ইরানে হামলায় ইউরোপীয় মিত্রদেশগুলোকে পাশে না পেয়ে আবারও তাদের...

ঘুষ দাবি, ফেসবুক পোস্ট ও সিসিটিভির হার্ডড্রাইভ উধাও নিয়ে ট্রাইব্যুনালে প্রশ্ন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) এক প্রসিকিউটরের একটি ফেসবুক পোস্ট...

হরমুজ নিয়ে ইরানকে চাপ না দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের, মিত্রদের ওপর ক্ষুদ্ধ

হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ওপর চাপ প্রয়োগের প্রচেষ্টা...