সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

Date:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে ঢাকায় নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের প্রতিনিধিদল।

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের দপ্তরে বেলা ১১টা ৫০ মিনিটের দিকে এই বৈঠক শুরু হয়।

বৈঠকে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত আছেন।

মার্কিন রাষ্ট্রদূতের নেতৃত্বাধীন তিন সদস্যের প্রতিনিধিদলে আরও আছেন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ডেভিড মু ও ফিরোজ আহমেদ। 

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, দ্বিপক্ষীয় এই বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতির বিষয়ে আলোচনা হতে পারে।

গত ১২ জানুয়ারি বাংলাদেশে আসেন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Popular

More like this
Related

নির্বাচন ঘিরে পার্শ্ববর্তী দেশ ষড়যন্ত্রে লিপ্ত: নাহিদ ইসলাম

নির্বাচনকে ঘিরে পার্শ্ববর্তী দেশ নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে...

নির্বাচনী দায়িত্বে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালে দায়িত্ব...

ভোলার বোরহানউদ্দিনে বিএনপি–জামায়াত সংঘর্ষ, পাল্টাপাল্টি দোষারোপ

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় (ভোলা-২ আসন) নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে...

আপনাদের জন্য শহীদ হতে হলে হবো: হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে...