সার কারখানার গ্যাসের দাম বেড়ে প্রায় দ্বিগুণ

Date:

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সার কারখানার জন্য গ্যাসের দাম ঘনমিটারপ্রতি ১৬ টাকা থেকে বাড়িয়ে ২৯ টাকা ২৫ পয়সা নির্ধারণ করেছে।

বিইআরসি, নতুন এই দাম ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

কমিশনের তথ্য অনুযায়ী, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০০-এর ৩৪(৬) ধারার আওতায় এ বছরের ১০ থেকে ২০ আগস্টের মধ্যে সার কারখানার জন্য গ্যাসের দাম সংশোধনের প্রস্তাব জমা দেয় পেট্রোবাংলা, টিটাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড এবং কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

এই প্রস্তাবগুলো নিয়ে ৬ অক্টোবর লাইসেন্সধারী ও অন্যান্য অংশীজনের উপস্থিতিতে জনশুনানি অনুষ্ঠিত হয়। পরে ১৩ অক্টোবর পর্যন্ত লিখিত মতামত গ্রহণ করা হয়।

সব মতামত, বিশ্লেষণ ও পর্যালোচনা শেষে বিইআরসি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ২২(খ) ও ৩৪ ধারার ক্ষমতাবলে সার কারখানা শ্রেণির গ্যাসের ক্রয়মূল্য সংশোধন করে।

কমিশন জানায়, ২০২৫–২৬ অর্থবছরে এলএনজি আমদানির জন্য সরকারের ৬ হাজার কোটি টাকার ভর্তুকি এবং এনার্জি সিকিউরিটি ফান্ড থেকে অতিরিক্ত ১ হাজার ৭৫ কোটি টাকার বরাদ্দ বিবেচনায় এনে নতুন দর নির্ধারণ করা হয়েছে।

Popular

More like this
Related

সৌদি যুবরাজের সঙ্গে প্রিন্স উইলিয়ামের বৈঠক, যা নিয়ে আলোচনা

সৌদি আরবে প্রথমবারের মতো আনুষ্ঠানিক সফরে গেছেন ব্রিটেনের রাজপরিবারের...

প্রায় পুরো আইপিএলে খেলতে পারবেন মোস্তাফিজ

আগামী আইপিএলে অংশ নেওয়ার জন্য মোস্তাফিজুর রহমানকে 'সর্বোচ্চ সময়ের...

আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, পিটিয়ে হত্যার অভিযোগ স্বজনের

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মো. পারভেজ (৩০) নামে এক যুবকের...

গাজা শান্তিরক্ষা মিশনে ৮ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি ইন্দোনেশিয়ার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘মধ্যপ্রাচ্য পরিকল্পনার’ অংশ হিসেবে গাজা...